ছবি : সংগৃহিত
বিনোদন

মাঝরাতে থানায় শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই বেশি অলোচিত থাকেন। এবার ছেলে অভিমন্যুর জন্য মাঝরাতে থানায় থাকতে তে হলো শ্রাবন্তীকে।

আরও পড়ুন : আপাতত বিয়ের ইচ্ছা নেই

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, বাইপাসে বিলাসবহুল আবাসনে প্রতিবেশীর সাথে ঝামেলায় জড়ান শ্রাবন্তীর ছেলে অভিমন্যু।

সংবাদ সূত্রে, এ সময় বাকবিতণ্ডা থেকে ঐ ব্যক্তি অভিমন্যুর উপর চড়াও হলে বর্তমান প্রেমিককে সাথে নিয়ে সেই প্রতিবেশী বাড়িতে যান অভিনেত্রী। সেখানে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি।

আরও পড়ুন : পথশিশুদের সময় দিলেন পরিমনি

গন্ডগোলটি জটিল আকার ধারণ করায় সবাইকে থানায় যেতে হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি। উভয়পক্ষ থানায় বসে ঝামেলা মিটিয়ে নিয়েছেন।

জানা যায়, শ্রাবন্তীর এই বিলাসবহুল আবাসনে বাস করেন টলিউডের একাধিক তারকা। শ্রাবন্তীর প্রাক্তন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও একই ভবনের বাসিন্দা। এ সম্পর্ক ভেঙে যাওয়ার পর ফিটনেস ট্রেইনারের সাথে প্রেম করছেন এই লাস্যময়ী নায়িকা। বিপদের সময় নতুন প্রেমিককে পাশে পেলেন শ্রাবন্তী।

আরও পড়ুন : মারাত্মক আহত বিশ্বজিতের ছেলে

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রথম স্বামী রাজীব বিশ্বাস। তাদেরই অভিমন্যু। বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হয়েছেন তিনি।

অভিমন্যু মায়ের মতো অভিনয় নয়, বাবার মতো পরিচালক হওয়ার পথে হাঁটছেন। তারই অংশ হিসেবে শ্রাবন্তীর পুত্র শ্রীজাতের ‘মানবজমিন’ সিনেমায় কাজ করছেন।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা