শবনম বুবলী
বিনোদন

শাকিবের বাড়িতে বুবলী!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ভালোবাসা দিবসে পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে ছবি তুলে ফেসবুক পেজে শেয়ার করেন এই নায়িকা।

আরও পড়ুন: শ্রাবন্তী আমায় বিয়ে করে নিক

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ছবিগুলো শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ তোলা তা দেখেই বোঝা যাচ্ছে। ছবিতে ছেলেকে কোলে নিয়ে আদরমাখা ভঙ্গিমায় বুবলী। এসময় তাদের দুজনকেই লাল রঙা পোশাকে দেখা গেছে।

আরও পড়ুন: নতুন রূপে সালমানের আত্মপ্রকাশ

প্রসঙ্গত, গত বছরের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।

ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন। বুবলী তার পেজে আরও জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়েবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে বুবলী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা