বিনোদন
ভালোবাসা দিবস

পথশিশুদের সময় দিলেন পরিমনি

বিনোদন ডেস্ক : ঢালিউঢ পাড়ার আলোচিত সমালোচিত তারকা দম্পতি পরীমনি ও রাজ। ভালোবাসা দিবসে ছেলের মুখে ভাত অনুষ্ঠান করেছেন রাজ ও পরীমণি।

আরও পড়ুন : মারাত্মক আহত বিশ্বজিতের ছেলে

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দেবে পরীর ছেলে রাজ্যকে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের মুখে ভাতের ছবি প্রকাশ করেছেন পরীমণি।

গত ১১ ফ্রেব্রুয়ারি ৬ মাস পূর্ণ হয়েছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর।

গণমাধ্যমকে পরীমণি বলেন, আজ আমার একমাত্র সন্তান রাজ্যর ৬ মাস পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছি। রাজ্য আজ প্রথম ভাত মুখে দিয়েছে পথশিশুদের সঙ্গে বসে। এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়।

আরও পড়ুন : অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের ছবি ফাঁস!

তিনি আরও বলেন, পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে তাদের বিয়ের খবর প্রকাশ পায় ২০২২ সালের ১০ জানুয়ারি। ওইদিন তারা জানান, সন্তান আসছে তাদের ঘরে। পরে ওই মাসের ২২ তারিখ আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করেন তারা। বছরের ১০ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন পরীমণি।

আরও পড়ুন : শাকিবের বাড়িতে বুবলী!

তবে সম্প্রতি এই দম্পতির সংসারে ভাঙনের দামামা বেজে ওঠে। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমণি। তবে এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা