বিনোদন

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের ছবি ফাঁস!

সান নিউজ ডেস্ক: টালিউডের চর্চিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। এক দশকের বেশি সময় ধরে প্রকাশ্যেই প্রেম করছেন এই জুটি।

আরও পড়ুন: শাকিবের বাড়িতে বুবলী!

কিন্তু নেই বিয়ের কোনো খবর। ভক্ত থেকে শোবিজ অঙ্গন সবার মনে একি প্রশ্ন কবে বিয়ে করছে অঙ্কুশ-ঐন্দ্রিলা। এ নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাদের।

আলোচনা আরো বেড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অঙ্কুশের একটি পোস্টকে কেন্দ্র করে। যেখানে নায়িকার সাথে ঠোঁটে ঠোঁট বসানো ছবি পোস্ট করে তিনি সেখানে লেখেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না...।’ মুহুর্তেই ভাইরাল হয় তার ঐ পোস্ট।

এবার এই প্রেমিক যুগলের বিয়ের ছবি ফাঁস হয়েছে। মঙ্গলবার ভালোবাসা দিবেসে (১৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এমনই ছবি শেয়ার করেন টালিউড নায়িকা ঐন্দ্রিলা। ছবির ওপর ক্যাপশনে লেখা, ‘বিয়ের আগের রাতে।’

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে বরের সাজে অভিনেতা। হলুদ পাঞ্জাবিতে সেজেছেন তিনি। পাশেই কনের সাজে বসা ঐন্দ্রিলা। পরনে লাল বেনারসি, ওড়না, নাকে নথ, কপালে কলকে ও শরীরজুড়ে মানানসই গয়না।

গত কয়েকদিন ধরেই ‘বিয়ে কেন হচ্ছে না’ শিরোনামে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই অভিনেতা। সেখানে কখনো বিয়ে না হওয়া, কখনো ঐন্দ্রিলার সঙ্গে ব্রেকআপ, আবার কখনো প্রসেনজিৎ ও আবির চ্যাটার্জির প্রশ্ন নিয়ে ভিডিও পোস্ট করেন তিনি।

আরও পড়ুন: রুক্মিণীকে কটাক্ষ করলেন শ্রীলেখা!

এতসব আলোচনার মধ্যেই অঙ্কুশ ও ঐন্দ্রিলার বর-কনের সাজে ছবি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠা প্রশ্নে অনেকে বলছেন, তাহলে কি অবশেষে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আবার কেউ কেউ বলছেন, এটা কোনো ওয়েব সিরিজ বা সিনেমার প্রচারণা।

অঙ্কুশ-ঐন্দ্রিলার পরবর্তী সিনেমা ‘লাভ ম্যারেজ’। এ ছাড়া এই ছবিতে দেখা যাবে রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্যকে। ধারণা করা হচ্ছে এতসব কিছু এই সিনেমার প্রোমোশনকে কেন্দ্র করেই। তবে এ নিয়ে মুখে কুলুপ এটেছেন এই দুই অভিনয় শিল্পী।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা