জোতিকা জ্যোতি
বিনোদন

হিরো আলমকে শিল্পী মনে করি না

সান নিউজ ডেস্ক: সময়ের আলোচিত ও সমালোচিত অভিনেতা, নির্মাতা ও গায়ক হিরো আলমকে কোনো শিল্পী মনে করেন না অভিনেত্রী জোতিকা জ্যোতি।

আরও পড়ুন: অবশেষে রাজনীতিতে বুবলী!

জোতিকা বলেন, যেহেতু তাকে (হিরো আলম) কোনো শিল্পী মনে করি না, তাই তাকে নিয়ে কিছু বলার নেই।

জ্যোতি বলেন, তার উত্থানের পিছনে আমাদের চারপাশের মানুষ দায়ী। উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, আমি অভিনয় নিয়ে অনেকদিন চর্চা করছি।

কিন্তু উনি গান করছেন কবিতা পড়ছেন অভিনয়সহ আরও যা করছেন কেন উনি তা উনি ভালো জানেন। ওনার জন্য আমার কোনো সমবেদনা নেই।

আরও পড়ুন: ৫ কোটি টাকার ঘড়ি

জ্যোতি বলেন, মানুষ সামাজিকভাবে অনেকেই একাধিক বিয়ে করে। কিন্তু তা নিয়ে কখনও সাধারণ মানুষের মাথাব্যথা নেই। মিডিয়ার কেউ যদি একাধিক বিয়ে করে সেটা ট্রল ছাড়িয়ে তাকে ব্যক্তিগতভাবে খুবই নোংরামি করা হয়। আগে এসব দেখে খারাপ লাগতো, এখন অভ্যস্ত হয়ে গেছি। আমাদের আরও সভ্য হওয়া উচিত। অন্যকে নিয়ে মাতামাতি কম করে নিজেকে দেখা উচিত।

তিনি জানান, ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। বর্তমানে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটিতে আছেন। অভিনয়ের বাইরে যতটা সময় পান রাজনীতিতে সময় দেন। ভবিষ্যতে তার সংসদে এমপি হওয়ার ইচ্ছে আছে।

দীর্ঘদিন নাটকে অভিনয়ের পর জোতিকা জ্যোতি এখন সিনেমায় বেশী কাজ করছেন। তিনি জানান, নূরুল আলম আতিকের পরিচালনায় ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামে একটি ছবির অর্ধেক শুটিং শেষ করেছেন। সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ নামে আরেকটি ছবির শুটিং শেষ করেছেন।

আরও পড়ুন: আবেদনময়ী রাইমার রুপের রহস্য!

তিনি আরও বলেন, আগুনের পাখি নামে আরেক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। অন্য আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। নাম প্রোডাকশন হাউজ থেকে জানাবে। জ্যোতি বলেন, আমি সবসময় গল্প প্রধান সিনেমা করি। নায়ক-নায়িকা নির্ভর সিনেমাগুলো আমার না। তবে আমার প্রতিটি কাজে ভ্যারিয়েশন থাকে।

সেন্সরের অনুমতি নিয়ে ‘মারছক্কা’ ও ‘সাহসী হিরো আলম’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে আশরাফুল আলমের। তাহলে তিনি কেন শিল্পী না জানতে চাইলে ‘শ্রীকান্ত’, ‘অনিল বাগচীর একদিন’ ছবির এই অভিনেত্রী বলেন, সেন্সর দেখে রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। আমি জানিনা হিরো আলমের সিনেমা মুক্তি পেয়েছে কিনা।

আরও পড়ুন: রাতভর নাচলেন শবনম বুবলী

যে কেউ সিনেমা করে ফেলবে এই বিষয়টাও দেখা উচিত। আমি মনে করি, যারা সিনেমা করে তাদের মানুষের রুচি তৈরিতে ভূমিকা রাখতে পারে। যদি কেউ তার (হিরো আলম)-এর সঙ্গে কাজ করে থাকে তাহলে হয়তো তাদের প্রয়োজনে করেছে। এটা তাদের রুচির ব্যাপার। কিছু বলার নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা