ছবি : সংগৃহিত
বিনোদন

বিয়েটা হবে কি না জানি না!

বিনোদন ডেস্ক : টলিউডের চর্চিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা এক দশকের বেশি সময় ধরে প্রকাশ্যেই প্রেম করছেন। চুটিয়ে প্রেম করলেও বিয়ের ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারছেন না অভিনেতা অঙ্কুশ হাজরা।

আরও পড়ুন : প্রেম নিবেদন করলেন নোরা!

শনিবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংশয়ের কথা জানালেন নায়ক নিজেই। এতদিন বিয়ে নিয়ে মুখ না খুললেও অবশেষে এ ব্যাপারে জানালেন অভিনেতা।

ঐন্দ্রিলা সেনের সাথে চুম্বনের একটি ছবি আপলোড করে অঙ্কুশ লিখেছেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

আরও পড়ুন : ফের এক ছাদের নিচে শাকিব-অপু!

বিয়ে কবে হবে তা নিয়ে ভক্ত-দর্শকের আগ্রহের অন্ত নেই। চুটিয়ে প্রেম করলেও বিয়ের ব্যাপারে বরাবরই রহস্য জিইয়ে রেখেছেন এই তারকা জুটি। এতদিন বিয়ে নিয়ে মুখ না খুললেও অবশেষে এ ব্যাপারে কথা বললেন অঙ্কুশ।

এই কথায় শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।

ঐন্দ্রিলা-অঙ্কুশ অনুরাগীরা জানতে চান, অভিনেতার বিয়ে এরমধ্যেই হওয়ার কথা ছিল? বিয়েটা কি স্থগিত হয়ে গেল? কী এমন কারণ?

আরও পড়ুন : আবেদনময়ী রাইমার রুপের রহস্য!

আবার অনেকে সমস্ত কিছু ভুলে বিয়েটা করে ফেলার পরামর্শ দিয়েছেন।

পূর্বে অভিনেতা প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘লাভ ম্যারেজ’ সিনেমার ফার্স্টলুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে পোস্টিটি দেখে সত্যিকার বিয়ের কথা ভেবে বসেন অনেকেই। এবারেও এমন কিছু ঘটতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা