বিনোদন

মানুষকে ভুল বোঝানো হচ্ছে

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাকে বলা হয় ভারতের ‘জাতীয় ক্রাশ’। দক্ষিণ ভারতের সিনেমায় অভিনয় করেই সর্বমহলে পরিচিত পেয়েছেন এই অভিনেত্রী। তবে কিছুদিন আগে বলিউডে পা দিতে না দিতেই রং বদলে ফেলেছেন রাশমিকা মান্দানা। তাই তো দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, বলিউডই এখন তার বেশি আপন! অভিনেত্রীকে নিয়ে এমন সমালোচনায় মুখর গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন:

সম্প্রতি দক্ষিণী ছবির গানের সঙ্গে বলিউডি ছবির গানের তুলনা করেছিলেন রাশমিকা। অভিনেত্রী জানিয়েছিলেন, রোমান্টিক গানে দক্ষিণী ইন্ডাস্ট্রি টেক্কা দিতে পারবে না বলিউডকে। কারণ দক্ষিণের গান মানেই নাকি আইটেম সং। সেখানে শুধুই ‘মশলাদার চটক’, রোমান্স নেই সেই গানে! ব্যস, অমনিই খেপে গেলেন ভক্তরা। শিকড় ভুলে গেছেন বলেও অপবাদ দিলেন কেউ কেউ। টুইটারে রীতিমতো তুলোধুনা করা হয়েছে রাশমিকাকে।

সমালোচনা ও বয়কটের জবাবে রাশমিকা বলেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। রাশমিকা বলেন, ‘আমি মোটেই অতটা বোকা নই যে কন্নড়, তামিল, তেলেগু ইন্ডাস্ট্রিতে আমার যেসব সুন্দর সুন্দর গান আছে তা ভুলে যাব। শব্দগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। কেউ পুরোটা শুনতে চায় না।’

আরও পড়ুন:

তার কথায়, ‘আমি চারটে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ। জানি না মানুষজন কেন ভাবছে আমি নিজের শিকড়কে ভুলে গেছি। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সেটা খুব খারাপ ব্যাপার।’ ভবিষ্যতে নিজের যোগাযোগ দক্ষতাকে আরও মজবুত করবেন বলেও জানান রাশমিকা।

প্রসঙ্গত, আগামীতে তাকে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ছবিতে দেখা যাবে। এতে অন্ধ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও থাকছেন রাশমিকা।

আরও পড়ুন:

এদিকে অচিরেই ‘পুষ্পা ২’-এর শুটিং শুরু করবেন রাশমিকা। একের পর এক বিতর্কে জেরবার ‘শ্রীভল্লি’র জনপ্রিয়তায় কি অল্প হলেও ভাটা পড়েছে দক্ষিণে? সময়ই এর উত্তর দেবে। যদিও নতুন উদ্যমে চার ইন্ডাস্ট্রিতে নিজের সাফল্যের ট্রেন্ড ধরে রাখতে বদ্ধপরিকর অভিনেত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা