৭ দিন ব্রাজিলের জার্সি পরবেন পরিমনি
বিনোদন

৭ দিন ব্রাজিলের জার্সি পরবেন পরিমনি

বিনোদন ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনায় ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

আরও পড়ুন : কই গেলো ভাতিজারা, লাইগা গেলো কেরাবেরা

কী হবে, আর্জেন্টিনা কি পারবে কোয়ার্টার ফাইনালে উঠতে? এই চিন্তায় রীতিমতো কাঁপন ধরে গিয়েছিল সাধারণ মানুষের মতো অভিনেত্রীর বুকেও।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এমনই শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলেন হালের আলোচিত-সমালোচিত জনপ্রিয় এই অভিনেত্রী।

অবশেষে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনালে উঠে গেছে চিত্রনায়িকার পছন্দের দল।

আরও পড়ুন : ‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা

ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি আর্জেন্টিনার অন্ধভক্ত। প্রিয় দলের প্রতিটি ম্যাচ দেখেন তিনি। শুধু দেখেন না, তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়াও জানান।

অপরদিকে স্বামী শরিফুল রাজ ব্রাজিলের কট্টর সমর্থক। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ম্যাচ শেষ হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন পরী।

ওই পোস্টে পরি লিখেন, আজ আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্য সাতদিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস। সেই সঙ্গে ভালোবাসার কয়েকটি ইমোজিও জুড়ে দেন তিনি।

আরও পড়ুন : তর্কবিতর্ক চাই না, বিবাদে জড়াবেন না

পরীমনি এর আগে রাজকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনায় যাব।

তাহলে কি সেই প্রমিস রাখবেন তিনি? এখন সেটাই দেখার পালা আর্জেন্টিনার জয়ে কি কাণ্ড ঘটান এই অভিনেত্রী।

আরও পড়ুন : ব্রাজিলের গোলে টপলেস হবেন মডেল!

প্রসঙ্গত, শামসুন্নাহার স্মৃতি (জন্ম ১৫ ডিসেম্বর ১৯৯২), যিনি পরীমনি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী।

২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা