চিত্রনায়িকা মৌসুমী ( ফাইল ফটো)
বিনোদন
খেলা বিনোদনের মাধ্যম

তর্কবিতর্ক চাই না, বিবাদে জড়াবেন না

বিনোদন ডেস্ক : ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। ফুটবল জগতের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসেছে বিশ্বকাপ আসর।

আরও পড়ুন : ব্রাজিলের গোলে টপলেস হবেন মডেল!

ফুটবল পাগল বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও ব্রাজিল-আর্জেন্টিনাসহ সারা দুনিয়া জানতে পেরেছে এদেশের ফুটবল জনপ্রিয়তার কথা।

এদিকে জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী ব্রাজিলের সমর্থক। প্রিয় দল ব্রাজিল নিয়ে আশাবাদি প্রভাবশালী অভিনেত্রী মৌসুমী।

চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি। সিনেমায় কাজ শুরুর পর শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও সময় করে খেলা দেখতাম। আমার প্রিয় দল ব্রাজিল।

আরও পড়ুন : ফের এফডিসিতে নির্বাচন

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই আমি দলটিকে সমর্থক করি। শুধু আমার একা নয়, আমার পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রিয় দল ব্রাজিল। আমরা, ফুটবল বিশ্বকাপ এলে নিয়মিত সবাই মিলে খেলা উপভোগ করি। এবারও তার ব্যত্যয় ঘটছে না।’

এবারের বিশ্বকাপটা ব্যতিক্রম মনে হচ্ছে মৌসুমীর কাছে। ‘এবার সব কিছু কেমন যেন এদিক-সেদিক মনে হচ্ছে। যে দলগুলো অতীতে ভালো খেলেছিল, র‌্যাংকিংয়ে সামনের সারিতে, এখন তাদের নিয়ে প্রেডিকশন করা যাচ্ছে না।

আরও পড়ুন : কারাগার” পার্ট ২ আসছে ২২ ডিসেম্বর

এ অভিনেত্রী আরও বলেন, নন ফেভারিট দলগুলো বেশি ভালো করছে এবার। প্রথম রাউন্ডে ব্রাজিল ক্যামেরুনের সঙ্গে হেরেছে। খারাপ লেগেছে খুব। সে খারাপ লাগাটা উসুল হয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্রাজিল দেখিয়ে দিয়েছে তারাই সেরা।’

মৌসুমী বলেন, ‘আমি প্রত্যাশা করি, এবারের বিশ্বকাপ ট্রফি ব্রাজিল অর্জন করে নেবে। তবে যারা ফুটবল বিশ্বকাপের খেলা উপভোগ করছেন তাদের কাছে আমার একটি কথা, খেলা বিনোদনের একটি মাধ্যম। এটিকে উপলক্ষ্য করে কেউ যেন বিবাদে না জড়ান।

আরও পড়ুন : আমি শো পিস হয়ে থাকতে চাই না

তিনি আরও জানান, এবার গণমাধ্যমে কিছু খবর আমাদের কষ্ট দিচ্ছে। খেলা নিয়ে তর্কবিতর্ক চাই না। যে দল ভালো খেলবে সে দল বিজয়ী হবে, এটাই স্বাভাবিক।

আজ হেরেছি তো কি হয়েছে; আগামীতে বিজয়ী হবো। এমন ভাবনা লালন করুক সবাই, এটাই প্রত্যাশা করি।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা