বিনোদন

বলিউডে জয়া আহসান

সান নিউজ ডেস্ক: জয়া আহসান শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও দু হাত ভরে ভালোবাসা কুড়িয়েছেন। দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয়। এবার আরও একধাপ এগিয়ে প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন বলিউডের ছবিতে। সহশিল্পী হিসেবে রয়েছেন শক্তিমান বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

আরও পড়ুন : বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি অকার্যকর পরিবারের একত্রিত হওয়াকে কেন্দ্র করে। ছবিটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার এক হৃদয়স্পর্শী গল্পে নির্মিত হবে। এটির গল্প যৌথভাবে লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী। বুধবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ছবিটির শুটিং হচ্ছে মুম্বাই ও কলকাতায়।

নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘এই ছবিটি করতে পেরে আমি আনন্দিত। সিনেমাটির গল্পে ষড়যন্ত্রের বিভিন্ন স্তর রয়েছে যেটি সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসবে। কীভাবে প্রতিকূলতার মুখোমুখি হয়ে লোকেরা একটি শক্তিশালী ইউনিট গঠন করতে একত্রিত হয় তা-ই দেখানো হবে ছবিটিতে।’

প্রথমবারের মতো বলিউডের ছবিতে অভিনয় নিয়ে দারুণ উচ্ছ্বসিত জয়া। তিনি বলেন, বলেন, “এটি হিন্দিতে আমার প্রথম ছবি এবং আমার চরিত্রটি সিনেমার একটি অবিচ্ছেদ্য অংশ। যখন প্রস্তাবটি আমার কাছে এসেছিল, আমি রোমাঞ্চিত হয়েছিলাম এবং অবিলম্বে ‘হ্যাঁ’ বলেছিলাম কারণ অনিরুদ্ধ পরিচালক এবং আমার সহ-অভিনেতা হিসেবে পঙ্কজ ত্রিপাঠি রয়েছেন। আমি সবসময় তাদের সঙ্গে কাজ করতে চেয়েছি। এবং এটি আমার প্রথম হিন্দি ছবির আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। শুটিং শুরু হওয়ার জন্য আমি উত্তেজিত।”

আরও পড়ুন : প্রথমবার ওপারে প্রকাশ্যে মিথিলা

প্রসঙ্গত, জয়া আহসান ও পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সানজানা সাঙ্ঘি, পার্বতী থিরুবথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা এবং বরুণ বুদ্ধদেব প্রমুখ। সব কিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা