প্রতীকী ছবি
বিনোদন

প্রথমবার ওপারে প্রকাশ্যে মিথিলা

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত বহু প্রতীক্ষিত ‘মায়া’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ভূতের রূপ নিয়েই আসে

এ সিনেমার মাধ্যমেই ভারতীয় সিনেমায় পা রেখেছেন সৃজিত-ঘরণি। ‘এবিপি আনন্দ’র খবরে এ তথ্য জানা গেছে।

রাজর্ষি দের পরিচালনায় উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটকটির প্রেক্ষাপট কেন্দ্র করে সম্পূর্ণ বাঙালি ঘরানায় রূপ দেয়া হয়েছে। জানা গেছে, মিথিলা ছাড়াও এ সিনেমায় ভারতীয় বাংলা সিনেমার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

প্রসঙ্গত, এই ছবিতে রয়েছেন ভারতীয় বাংলা সিনেমা ভুবনের একাধিক বড় তারকা। আগেই প্রকাশ্যে এসেছিল এসব চরিত্রের প্রথম লুক। এবার দেখা গেলো ছবির পোস্টার। ‘মায়া’য় মিথিলা ছাড়াও আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী।

অন্যদিকে বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা