ছবি: সংগৃহীত
বিনোদন

প্রেমে মজেছেন শাকিরা!

সান নিউজ ডেস্ক: কলম্বিয়ার জনপ্রিয় পপ সংগীত শিল্পী শাকিরা। মাত্র কয়েক মাস আগে ফুটবল তারকা বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। তবে কিছু দিন যেতে না যেতে ফের প্রেমে পড়েছেন সাকিরা। তবে সেই তরুণের বয়স মাত্র ২৪ বছর। যা কিনা সাকিরার বয়সের অর্ধেক। এরই মধ্যে শুরু হয়েছে শাকিরার নতুন প্রেমের গুঞ্জন।

আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ১২

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানান, এবার শাকিরা প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সি সার্ফিং ইনস্ট্রাক্টর গোরকা একজুরডিয়ার।

সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।

একসঙ্গে তাদের সার্ফিংও করতে দেখা গেছে ছবিগুলোতে। সেই থেকে এই গুঞ্জনের ডালাপালা গজিয়েছে অনেক। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনের কেউ এখনো কিছু জানাননি।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত

বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপগায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এ তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও বার্সা ডিফেন্ডারের দুটি সন্তান রয়েছে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা