ছবি: সংগৃহীত
বিনোদন

প্রেমে মজেছেন পূজা চেরি!

সান নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি আর্জেন্টিনা এবং মেসির দারুণ ভক্ত । বিশ্বকাপে ম্যারাডোনার উত্তরসূরীদের প্রতিটি ম্যাচই ভীষণ উপভোগ করছেন ‘পোড়ামন’ তারকা।

এদিনও রাত জেগে মেসিদের খেলা দেখেছেন এই নায়িকা। মেসির করা গোলটিতে আনন্দে ভেসেছেন পূজা। আর সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন বন্ধুদের সঙ্গেও।

আরও পড়ুন : দুপুরে চট্টগ্রামে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হোঁচট খাওয়া দলটি পরের তিন ম্যাচেই খেলেছে অনবদ্য। জিতেছে প্রতিপক্ষের জালে দুটি করে গোল জড়িয়ে। যেখানে নেতৃত্ব দিচ্ছেন দলের প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি।

রাউন্ড সিক্সটিনের ম্যাচে ৩৫ মিনিটে দূর পাল্লার শটে আলবিসেলেস্তেদের উল্লাসে ভাসান মেসি । এবারের বিশ্বকাপে চার ম্যাচে এটি তার তৃতীয় গোল। শুধু গোল দিয়ে খুদে যাদুকরকে বিচার করলে ভুল হবে। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজের সেরা ছন্দে আছেন মেসি। এদিনও দৌড়েছেন, খেলেছেন পুরো মাঠ জুড়ে।

আরও পড়ুন : মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে মেসির গোলের পর পরই উল্লাস প্রকাশ করে পূজা লিখেছেন, ‘লাভ ইউ মেসি’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চারটি ইমোজি। পূজার পোস্ট থেকেই বোঝা যায়, মেসির গোলটি তিনি কতটা উপভোগ করেছেন। তার বাঁ পায়ের প্রেমে কতটা মজেছেন।

এরপর আর্জেন্টিনার দেওয়া দ্বিতীয় গোলেও উদযাপন করেন এই তারকা। লেখেন, ‘আরেহ আরেকটা’। সঙ্গে লেখেন, ‘#গোল২’। কাতার বিশ্বকাপটি নিজের প্রিয় খেলোয়াড় মেসির হাতে উঠবে বলেই বিশ্বাস পূজার। মনে মনে সেই পূজাই করছেন তিনি।

সান নিউজ /এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা