বিনোদন

শ্রাবন্তীর বিরুদ্ধে স্বামীর মামলা

সান নিউজ ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে ফের মামলা দায়ের করলেন তার তৃতীয় স্বামী রোশান সিং। আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অভিযোগে এ অভিনেত্রীর বিরুদ্ধে সিপিআরসি ৩৪০ ধারায় মামলা করেছেন রোশানের আইনজীবী। এটিকে ‘পার্জারি’ মামলা বলা হয়।

আরও পড়ুন: অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু বিবাহবিচ্ছেদ নয়, রোশানের বিরুদ্ধে খোরপোশের মামলাও দায়ের করেছেন শ্রাবন্তী। মাসিক সাত লাখ রুপি করে খোরপোশ দাবি করেন এই নায়িকা। সেই সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেছিলেন শ্রাবন্তী। আর সেখানে বেশ কিছু ভুয়া তথ্য ছিল বলে অভিযোগ রোশানের। আগামী ১৬ ডিসেম্বর আলিপুর আদালতে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানান— রোশানের অভিযোগ, নির্বাচনে দাঁড়ানোর সময় শ্রাবন্তী নিজের যে আয়-ব্যয়ের খতিয়ান দিয়েছিলেন, তার সঙ্গে ডিভোর্সের মামলায় দেওয়া হিসাবের অসঙ্গতি রয়েছে।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যম শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করলে এ অভিনেত্রী বলেন— ‘এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই বলতে চাই না।’

শ্রাবন্তীর সঙ্গে পুনরায় সংসার করার জন‌্য গত বছর মামলা দায়ের করেন রোশান সিং। এরপর বিবাহবিচ্ছেদ চেয়ে পাল্টা মামলা করেন শ্রাবন্তী। আলিপুর আদালতে এ মামলা দায়ের করেন তিনি। যদিও এ মামলার নিষ্পত্তি এখনো হয়নি।

আরও পড়ুন: মেঘা ঠাকুরের আকস্মিক মৃত্যু

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর না পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা