বিনোদন

ফের এফডিসিতে নির্বাচন

সান নিউজ ডেস্ক: চলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ২০২৩-২৪ সেশনের নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর বিএফডিসিতে অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বসবে পরিচালকদের মিলনমেলা।

আরও পড়ুন : প্রস্তুত থাকুন সন্ত্রাসী কর্মকাণ্ড হ‌লে ছাড় নয়

কাজী হায়াৎ-শাহীন সুমনের নেতৃত্বে একটি প্যানেল অন্যটি মুশফিকুর রহমান গুলজার-জাকীর হোসেন রাজুর নেতৃত্বে নির্বাচন করবে। দুই প্যানেলেই খ্যাতনামা নির্মাতাসহ বর্তমান প্রজন্মের নির্মাতারা অংশ নিয়েছেন।

এবারের নির্বাচন বেশ সাদা-মাটা ভাবেই হচ্ছে। নির্বাচন ঘিরে এখনো নেই কোনো উৎসবের আমেজ। তবে সাধারণ সদস্যরা বলছেন আর কিছুদিন গেলে নির্বাচনের উৎসবের আমেজ পাওয়া যাবে।

একটি প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব প্রার্থী হচ্ছেন জাকির হোসেন রাজু। একই প্যানেলে সহ-সভাপতি পদে লড়বেন ছটকু আহমেদ এবং উপ-মহাসচিব অপূর্ব রানা। আরেক প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন কিংবদন্তি পরিচালক কাজী হায়াৎ। তার প্যানেল থেকে মহাসচিব প্রার্থী শাহীন সুমন।

আরও পড়ুন : আক্রমণ হ‌লে সমু‌চিত জবাব

সকাল নয়টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন পরিচালনার জন্য আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশনের সদস্য হচ্ছেন সামসুল আলম ও নিশান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা