‘কই গেলো সেভেন আপ দলের ভাতিজারা লাইগা গেলো কেরাবেরা’ : মনোয়ার হোসেন ডিপজল (ফাইল ফটো)
বিনোদন

কই গেলো ভাতিজারা, লাইগা গেলো কেরাবেরা

বিনোদন ডেস্ক : পাঁচ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় বেদনায় নীল হয়েছে ব্রাজিল সর্মথকগণ।

আরও পড়ুন : ‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা

অপরদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় আনন্দে ভাসছেন আর্জেন্টাইন সর্মথকগণ। এই তালিকায় রয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। এরপরই ডিপজল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যটাসে ডিপজল লিখেন, ‘কই গেলো সেভেন আপ দলের ভাতিজারা লাইগা গেলো কেরাবেরা।’ এরপর তিনটি হাসির ইমোজি দেন এই অভিনেতা।

আরও পড়ুন : তর্কবিতর্ক চাই না, বিবাদে জড়াবেন না

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আর্জেন্টিনার সমর্থক। এর আগে ডিপজল তার ভক্ত ভাতিজাদের উদ্দেশ্যে বলেন, আমি একবাক্যে বলবো আর্জেন্টিনাকে পছন্দ করি। খেলা যারা পছন্দ করেন তারা অবশ্যই আর্জেন্টিনাকে ভালোবাসবেন, সমর্থন করবেন।

তিনি আরও বলেন, ব্রাজিল করলে কষ্ট পাব আর আর্জেন্টিনা করলে ভালো লাগবে- সকল ভাতিজাদের আর্জেন্টিনার সমর্থন করার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন : ব্রাজিলের গোলে টপলেস হবেন মডেল!

ডিপজলের জনপ্রিয় সংলাপ ‘আহো ভাতিজা আহো’, ‘কেরাবেরা’ । এই সংলাপের সুরেই তিনি প্রিয় দলকে সমর্থন ও ব্রাজিলকে খোঁচা দিলেন।

প্রসঙ্গত, ডিপজল বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও কিছু সিনেমা। নতুন বছরে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানান এই প্রভাবশালী অভিনেতা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা