ছবি : সংগৃহিত
খেলা

৬ জার্সির দাম ৮৫ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক: গত বছরের ১৮ ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা। বিশ্বকাপে গায়ে দেওয়া লিওনেল মেসির ৬টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। নিলামে জার্সিগুলোর দাম উঠেছে ৭৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৮৫ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।

আরও পড়ুন: ১৭২ রানেই শেষ বাংলাদেশ

গতকাল (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার নিউ ইয়র্কের সোথবি’স নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। ৩ দফায় দাম বেড়ে পরে ৭৮ লাখ মার্কিন ডলারে সেগুলোর বিক্রি চূড়ান্ত হয়।

মেসির ৬টি জার্সির মধ্যে একটি জার্সি তিনি ফাইনাল ম্যাচে গায়ে দিয়েছিলেন। বাকি জার্সিগুলোর ২টি জার্সি গ্রুপ পর্বের ম্যাচে গায়ে জড়িয়েছিলেন তিনি। একটি জার্সি দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার (২-১ গোলে জয়) বিপক্ষে, আরেকটি কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারের সময় এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার (৩-০ গোলে জয়) বিপক্ষে গায়ে দিয়েছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশের দল ঘোষণা

মনে করা হয়েছিল, মেসির জার্সিগুলো ক্রীড়া সংশ্লিষ্ট নিলামের সকল রেকর্ড ভেঙে দিবে কিন্তু সেটি হয়নি। খেলাধুলার নিলামের ইতিহাসে সবচেয়ে বড় নিলামটি হলো ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের। ওই নিলামটিতে বাস্কেট বল তারকা মাইকেল জর্ডানের জার্সি বিক্রি হয়েছিল।

১৯৯৮ সালে এনবিএ ফাইনাল ম্যাচে গায়ে দেওয়া তার জার্সিটি ২০২২ সালে এসে নিলামের মাধ্যমে বিক্রি হয়। একই বছর আরেক আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার জার্সি বিক্রি হয়েছিল ৯২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে।

এর আগে চলতি বছরের নভেম্বরে বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে তোলার ঘোষণা দেন মেসি। তার বিক্রিত জার্সির অর্থের কিছু অংশ স্পেনের বার্সেলোনার একটি হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য প্রদান করা হবে।

আরও পড়ুন: অবিশ্বাস্য জয় বাংলাদেশের

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসির দল। ম্যাচে ৩-৩ সমতায় থাকার পর রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত দিলে সেখানে জয় পায় আর্জেন্টিনা।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা