স্বস্তিকা মুখার্জি
বিনোদন

পাত্র খুঁজছেন স্বস্তিকা!

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। গল্পের প্রয়োজনে পর্দায় যেমন খোলামেলা রূপে অভিনয় করেন, আবার নিজের স্বাচ্ছন্দ্য মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোলামেলা ছবি।

আরও পড়ুন: চড়কাণ্ডে মুখ খুললেন সিয়ামের স্ত্রী

এসব কারণে প্রায়শই সমালোচনা সহ্য করতে হয় স্বস্তিকাকে। নেটিজেনদের নোংরা মন্তব্য অনেকটা সয়ে গেছে তার। এবার সোশাল মিডিয়ায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়েছেন এই তারকা।

কেমন পাত্র চান স্বস্তিকা সেটাও জানিয়েয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। কিন্তু বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালোবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে।’

আরও পড়ুন: আমি কোনো সংবাদ সম্মেলন ডাকিনি

স্বস্তিকার পাত্রর আরও একটি গুণ থাকতে হবে। অভিনেত্রীর ভাষ্য, ‘আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এসব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।’

স্বস্তিকার এই ‘পাত্র চাই’ মূলত একটি ফটোশুটকে কেন্দ্র করে। এক সংবাদমাধ্যমের জন্য বিয়ের মৌসুম উপলক্ষে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। সেই ফটোশুটের ভিডিও শেয়ার করেই ক্যাপশনে উল্লেখিত কথাগুলো জুড়ে দিয়েছেন।

তবে ক্যাপশনের কথাগুলো শুধুই প্রচারণা নাকি স্বস্তিকার মনের একান্ত চাওয়া, তা রয়ে গেছে ধোঁয়াশায়।

আরও পড়ুন: সুনেরাহকে চড় মারলেন সিয়াম!

এদিকে, শুক্রবার (২৫ নভেম্বর) মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘করা কাগজ’। নওনীত রঞ্জনের পরিচালনায় এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন রজত কাপুর, আইশানি যাদব প্রমুখ। এছাড়া আসন্ন ডিসেম্বরে স্বস্তিকার ‘কালা’ নামের আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি দেখা যাবে নেটফ্লিক্সে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা