প্রতীকী ছবি
বিনোদন

স্বামীকে নিয়ে ওমরায় পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে গেছেন। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এই তারকা। তার সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলের টিউব উদ্ভোধন আজ

বর্তমানে স্বামী-কন্যাসহ মদিনায় আছেন নায়িকা পূর্ণিমা। এরপর যাবেন মক্কায়। সেখানই ওমরাহ হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

নিজের ফেসবুকে ওমরাহ ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। একটি ছবিতে দেখা যাচ্ছে বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। এছাড়া পূর্ণিমার একটি সেলফিতে দেখা গেছে স্বামী ও কন্যাকে।

আরও পড়ুন: ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ

সৌদিতে ওমরায় যাওয়ার আগে সবশেষ ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার শুটিং করেছেন পূর্ণিমা। সরকারি অনুদানের এই সিনেমার তার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, মৌমিতা সূচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর, মিশা সওদাগরসহ অনেক।

প্রসঙ্গত, প্রেমের সম্পর্কের পর গত ২৭ মে আশফাকুর রহমান রবিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে সুখেই কাটছে এই দম্পতির জীবন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা