রাফিয়াথ রশীদ মিথিলা ও সৃজিত মুখার্জি
বিনোদন

বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা!

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা ও সৃজিত মুখার্জির বিবাহবিচ্ছেদের গুঞ্জনে সরগরম মিডিয়া পাড়া। এ তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ার দুটি পোস্টকে কেন্দ্র বিয়েবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।

আরও পড়ুন: মৌসুমীর বাজিমাত!

গুঞ্জনের এই সময়টা মিথিলা ছিলেন ব্যাংককে আর মুম্বাইয়ে রয়েছেন সৃজিত। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন মিথিলা।

মেয়েকে নিয়ে ছুটি কাটাতে ব্যাংকক গিয়েছিলেন মিথিলা। কলকাতায় ফিরে একটি ওটিটি প্লেকে মিথিলা বলেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের সাধারণ একটি পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করতে পারে, এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। বিয়ে ভাঙার এই গুজব পুরোপুরি ভিত্তিহীন।

অভিনেত্রী বলেন, শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলে। এ কথা শুনে আমি তো হতবাক। কারণ কত সহজে লোকজন আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে! আমরা তো তেমন কিছুই লিখিনি।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে তামান্না ভাটিয়া!

বিচ্ছেদের এই গুঞ্জনকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেন মিথিলা। তিনি বলেন, আমার কাছে এই বিষয়টি খুব অনৈতিক। আমাদের একটি মেয়ে আছে, সে বড় হচ্ছে। ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকা পড়েছিলাম। আমি জানি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। দিন শেষে একজন নারীর মানহানি হচ্ছে, এটা ঠিক নয়।

কয়েক দিন আগে মিথিলা তার ইনস্টাগ্রামে ইংরেজি ভাষায় একটি পোস্ট দেন। যার বাংলা তরজমা দাঁড়ায়—‘তুমি কীভাবে জানো প্রেম সত্যি? এটা যদি সুন্দর হয়ে থাকে তবে তুমি তা কীভাবে জানো? এই উত্তর খুঁজে পেতে তুমি কতদূর যেতে পারবে, আগেই জেনে নেবে এটা এখানে নেই।’

অন্যদিকে একই দিনে সৃজিত মুখার্জি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন পোস্ট করেন।

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথিলার পরিচয়। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা