মরমী শিল্পী  ইব্রাহীম (ছবি: সংগৃহীত)
বিনোদন

মরমী শিল্পী ইব্রাহীম আর নেই

বিনোদন ডেস্ক: আশির দশকের মরমী গানের জনপ্রিয় শিল্পী মো. ইব্রাহীম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেতের নিজ বাসভবনে মারা যান তিনি। বিকেলে সেনাপল্লী হাইস্কুলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত

শিল্পী ইব্রাহীম দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। ‘কি আছে জীবনে আমার’, ‘কোন একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’ জনপ্রিয় এসব গানের শিল্পী মোঃ ইব্রাহীম। এখনও এই গানগুলো গুনগুন করে গেয়ে থাকেন শ্রোতারা। ৪১টি এ্যালবামসহ প্রায় সাড়ে চার শ’ গান করেছেন ইব্রাহিম। গান করেন ১৯৭২ সাল থেকে।

তার এ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘কি আছে জীবনে আমার’, ‘বিনোদিয়া, ‘ভবের মানুষ’, ‘নিষ্ঠুর পৃথিবী’, ‘আর কান্দাইওনা’, ‘কবর হলো রুহের হোল্ডিং নাম্বার’, ‘সৃষ্টি রহস্য’, ‘মাটির দেহ যাবে পচে’ প্রভৃতি। সবশেষে বিগত ৪-৫ বছর আগে প্রকাশ পায় এ্যালবাম ‘ভাবদরিয়া’। এ্যালবামের বেশিরভাগ গানই ইব্রাহিমের রচনা এবং সুর করা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা