বিনোদন

বিয়ের পিঁড়িতে তামান্না ভাটিয়া!

সান নিউজ ডেস্ক: দক্ষিণী বা বলিউড সিনেমা থেকে সিরিজ সবক্ষেত্রেই সমানতালে কাজ করছেন জনপ্রিয় আভিনেত্রী তামান্না ভাটিয়া। শোনা যাচ্ছে, শীঘ্রই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অবশেষে বিয়েতে রাজি হলেন তামান্না। পাত্র বিনোদন দুনিয়ার কেউ নন। মুম্বইয়ের এক নামী ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি। তামান্নার মনকাড়ার চেষ্টা বহুদিন ধরেই করছিলেন তিনি। অবশেষে রাজি অভিনেত্রী।

যদিও বিয়ের গুঞ্জনে মুখে কুলুপ এঁটেছেন তামান্না। ব্যস্ত আগামী ছবির কাজে। 'বাহুবলী' মুক্তি পাওয়ার পরে অভিনেতা প্রভাসের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও সেই গুঞ্জন উড়িয়েছেন তাঁরা।
তামান্নার আচমকা বিয়ের খবরে হতচকিত হচ্ছেন অনেকেই। এই খবর জানাজানি হওয়ার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।

আরও পড়ুন: যে কারও সঙ্গে কাজ করব

সেখানে নিজের দু’টি আলাদা রূপের ভিডিও শেয়ার করে লেখেন, ‘আসুন পরিচিত হয়ে নিন আমার ভবিষ্যৎ শিল্পপতি স্বামীর সঙ্গে।’ পাশাপাশি হ্যাশট্যাগ জুড়ে দেন, ধন্যবাদ আমার জীবনের চিত্রনাট্য লেখার জন্য। এক কথায় অভিনেত্রী তার বিয়ে জল্পনাকে নসাৎ করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা