জিয়াউল রোশান
বিনোদন

শ্রাবন্তীর সঙ্গে রোশান

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জিয়াউল রোশান। কিছুদিন আগে তার অভিনীত 'অপারেশন সুন্দরবন' ছবিটি মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে তামান্না ভাটিয়া!

এবার সুখবর জানালেন এই নায়ক। মীরজাফরের বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে কলকাতায় নির্মিতি হচ্ছে চলচ্চিত্র। নাম 'মীরজাফর চ্যাপ্টার টু'। বাঙালি পরিচালক অর্কদ্বীপ নির্মাণ করবেন ছবিটি। প্রযোজনা করবেন রানা সরকার।

সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ হয়েছে। এতে মীর চরিত্রে অভিনয় করবেন রোশান। তার বিপরীতে অভিনয় করবেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

রোশান বললেন, মীর জাফর নামটার সঙ্গে নেতিবাচক ইতিহাস জড়িয়ে আছে। সেই নাম নিয়েই ছবি। এই ছবিতে আমার চরিত্রের নাম মীর। আমার সঙ্গে অভিনয় করছেন শ্রাবন্তী, প্রিয়াঙ্কা সরকার ও সৌরভ দাস। আর বাংলাদেশের ফেরদৌস ভাইও রয়েছেন। রোশান জানান, ছবিটির শুটিংয়ে অংশ নিতে ২৬ নভেম্বর কলকাতায় যাচ্ছেন।

আরও পড়ুন: সাব্বিরকে ক্ষমা চাইতে বললেন উপস্থাপিকা

তবে নামে মীরজাফর হলেও ছবিতে ঐতিহাসিক মীর জাফরের গল্প থাকবেনা বলেই জানালেন রোশান। তার ভাষ্য, মীরজাফরে এই সময়ের যারা বিশ্বাসঘাতক তাদের দেখানোর জন্যই এমন নামকরণ করা হয়েছে।

এর আগে কলকাতার ছবিতে এবারই প্রথম নয় রোশানের। এর আগে দেবের সঙ্গে ককপিট ছবিতে অভিনয় করেছেন।

প্রসঙ্গত, রোশান মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে রক্ত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। রক্তে তার বিপরীতে অভিনয় করেন পরীমনি। সিনেমাটি ২০১৬ সালের ঈদুল আযহায় বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ধ্যাততেরিকি তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে আরো আছেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ককপিট। অভিনেতা দেব প্রযোজিত এই ছবিতে তিনি দেবের সাথে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন। বর্তমানে তিনি পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহানের সুন্দরীতমা চলচ্চিত্রে কাজ করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা