মৌসুমী
বিনোদন

লাস্যময়ী মৌসুমীর জন্মদিন

সান নিউজ ডেস্ক: ঢালিউড সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। নব্বই দশকে সাড়া জাগানো এই নায়িকা এখনো কাজ করে যাচ্ছেন রূপালি পর্দায়। রূপের জাদুতে তিনি জয় করেছেন একাধিক প্রজন্মের দর্শকের মন।

আরও পড়ুন: ফের মা হলেন ঈশিকা

আজ ৩ নভেম্বর। মৌসুমীর পরিবার ও ভক্তদের কাছে একটি বিশেষ দিন। কারণ আজ জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন।

মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান।

ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন।

আরও পড়ুন: বিয়ের আগে মা হতে চাইলে আপত্তি নেই

কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক তার। দোলা, অন্তরে অন্তরে দেনমোহর ও স্নেহ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ প্রিয়দর্শিনীকে। মৌসুমী এখন পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।

মৌসুমী তার অভিনীত সিনেমা মেঘলা আকাশ, তারকাটা এবং দেবদাস এর জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়াও বাচসাস পুরস্কার পেয়েছেন ৬ বার, পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার।

দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। ২০০৩ সালে কখনো মেঘ কখনো বৃষ্টি দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন মেহের নিগার। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।

আরও পড়ুন: মাহফুজ আহমেদের সঙ্গে বুবলী

মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট তারিখে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এর সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইজা (মেয়ে) নামের ২টি সন্তান রয়েছে। মৌসুমী নিজের সেবামূলক প্রতিষ্ঠান মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেখাশুনা করে থাকেন।

আরও পড়ুন: মৌসুমীর প্রেমে পড়তাম

এছাড়াও তিনি একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে কাজ করে থাকেন। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটের একটি পোশাক স্টল লেভিস এর মালিকানার দায়িত্বে রয়েছেন।

সম্প্রতি আবারও বড় পর্দায় দেখা মিলতে যাচ্ছে মৌসুমীর। ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন।

আরও পড়ুন: আমার অনেক টাকা চাই

এতে মৌসুমীর পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আহমেদ রুবেল, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান, টাপুর প্রমুখ। এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা