বিনোদন

দীঘির জন্মদিন

বিনোদন ডেস্ক: শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া দীঘির জন্মদিন বুধবার (২৬ অক্টোবর)। দীঘির মা প্রয়াত অভিনেত্রী দোয়েল ও পিতা অভিনেতা সুব্রত। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র।

আরও পড়ুন: রাতভর ঢাবি শিক্ষার্থীকে নির্যাতন!

২০২১ সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বর্তমানে দীঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়ছেন।

তবে দীঘির দাবি, তিনি বিবাহিত। তবে মানসিকভাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে এমন উত্তরই দিয়েছেন দীঘি। ওই ভক্ত তাকে প্রশ্ন করেন, আপনি কি বিবাহিত? উত্তরে দীঘি বলেন, তিনি মানসিকভাবে বিবাহিত।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর নতুন দল গঠন

তাহলে নায়িকার মানসিক স্বামী কে? তাও জানান দীঘি। তিনি বলেন, তিনি মানসিকভাবে ভারতীয় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। কি চিনতে পেরেছেন তো? হ্যা, তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনেত্রী আলিয়া ভাটের স্বামী। এই রণবীরকে বেজায় পছন্দ দীঘির। নায়িকা তার মোবাইলের ওয়াল পেপারেও নাকি রণবীরের ছবি দিয়ে রেখেছেন।

এর আগের বছর জন্মদিন নিয়ে দীঘি বলেন, ভালোবাসা ছাড়া জীবনে কিছু চাই না। সবাই আমাকে যেভাবে ভালোবাসেন এই ভালোবাসা নিয়েই সামনে আগাতে চাই। জন্মদিনে যারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আমার জন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

জন্মদিনের মায়ের সঙ্গে স্মৃতি টেনে দীঘি বলেন, ছোটবেলায় এক জন্মদিনে মা তখন অসুস্থ ছিলেন। হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হয়। ঘুম থেকে উঠে মাকে বলেছিলাম আমার জন্মদিনের কথা। মা প্যারালাইজড ছিলেন। আমার জন্মদিনের কথা শুনে ইশারায় কাছে ডেকে চুমু দিয়েছিলেন। জীবনের সেরা উপহার সেটা। খুব মিস করি মাকে।

প্রসঙ্গত, ২০০৬ সালে দীঘি প্রথম অভিনয় করেন ‘কাবুলিওয়ালা’ সিনেমায়। সেবারই শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওঠে তার হাতে। এরপর ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমা দু’টিতেও দীঘি অর্জন করেন জাতীয় পুরস্কার। নায়িকা হিসেবে তার সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা