বিনোদন

১২ বছর বয়সীর সাথে রোমান্স বিতর্ক

সান নিউজ ডেস্ক: একাধিক ভিডিয়োয় প্রাপ্তবয়স্ক অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে বিতর্কের মুখে বলিউডের ‘শিশুশিল্পী’ রিভা অরোরা।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৯জনের মৃত্যু

স্টুডিওতে বসে আছেন অভিনেত্রী রিভা আরোরা। ব্যাকগ্রান্ডে বাজছে ‘জান চার ইয়ার’ সিনেমার ‘হোয়াট দ্য লাক’ গানটি। এ গানের শিল্পী মিকা সিং। কিছুক্ষণ পর রিভার কাছে আসেন মিকা। তারপর এ গানের তালে রিভার সঙ্গে রোমান্সে মেতে উঠেন ৪৫ বছর বয়সী মিকা সিং।

এই ভিডিওটি কয়েক মাস আগে রিভা তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। পুরোনো সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। অল্প বয়সী রিভার সঙ্গে মিকার এমন রোমান্স ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। এ নিয়ে জোর বিতর্কের মুখে পড়েছেন মিকা সিং।

ভিডিওটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘তার (রিভা) বয়স ১২ বছর। সমাজে এসব কী হচ্ছে! ১২ বছর বয়সী কিশোরীর সঙ্গে এমন সেক্সুয়ালিজিং।’ আরেকজন লিখেছেন, ‘রিভার বয়স ১২। মিকার ৪৫ বছর। এই মানুষগুলো শিশু যৌন নির্যাতনের প্রচার করছে।’ আরেকজন লিখেছেন, ‘রিভা আমার মেয়ের বয়সী। মিকার বয়স আমার বাবার সমান।’

আরও পড়ুন : মহাসড়কে তীব্র যানজট

এক নেটিজেন লিখেছেন, ‘মিকার বয়স যখন ৩০ তখন জন্মগ্রহণ করেছে রিভা।’ অনেকে বলছেন, ‘এসবের জন্য তার মা-বাবা দায়ী। অন্তত ১২ বছর বয়সী কন্যাকে ২০ বছর বয়সী অ্যাডাল্ড ড্রেস পরতে দেওয়া উচিত হয়নি।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তা ছাড়াও এমন অনেক মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য।

বিষয়টি নিয়ে জোর সমালোচনা চললেও মুখ খুলেননি মিকা সিং। তবে এ বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন রিভার মা নিশা। রিভার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। তাতে নিশা বলেন—‘আমি চুপ করেছিলাম। কিন্তু আর পারছি না। আমার মেয়ের বয়স নিয়ে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। বিস্ময়কর বিষয় হলো, অনেক প্রতিষ্ঠিত চ্যানেল ও পেজ থেকে তথ্যটি যাচাই না করেই প্রচার করা হচ্ছে। আমার মেয়ে একজন অভিনেত্রী। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে।’

আরও পড়ুন : ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

রিভার বয়সের বিষয়ে ইঙ্গিত করে তার মা বলেন, ‘আমার মেয়ে এখন দশম শ্রেণিতে পড়ে। ১৩ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে রিভা। অত্যান্ত সততা ও অধ্যবসায়ের মাধ্যমে সবকিছু অর্জন করেছে সে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা