ক্যাটরিনা কাইফ
বিনোদন

এবার দক্ষিণী সিনেমায় ক্যাটরিনা!

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার দক্ষিণী সিনেমায় কাজ করতে চান তিনি।

আরও পড়ুন: পরীমনির জন্মদিন সিত্রাং'য়ে ম্লান

বলিউডে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন ক্যাটরিনা। ভৌতিক কমেডির ছবি ‘ফোন ভূত’ মুক্তির আগে এমন ইচ্ছা প্রকাশ করলেন ক্যাট।

আগেও বেশ কিছু তেলুগু এবং মালয়ালম ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। তবে সে অনেক দিন আগের কথা। এখনকার দক্ষিণী ইন্ডাস্ট্রি যে জায়গায় গিয়েছে তাতে কোন তারকার না লোভ হয়!

আরও পড়ুন: তুমি অদ্ভুত সুন্দর

দক্ষিণে সাফল্যের রেখচিত্র ঊর্ধ্বমুখী। মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’-এর চাকচিক্যে মোহিত বলিউডও। ক্যাটরিনা বললেন, ‘যদি এমন কোনো চিত্রনাট্য হাতে আসে, যাতে বলিষ্ঠ চরিত্র করতে হবে, ভাষা কোনো বাধা হবে না। দক্ষিণের পরিচালকরা রয়েছেন প্রতিভাধর।’

এর পরই মণি রত্নমের কথায় গেলেন অভিনেত্রী। উদাহরণ টেনে বললেন, “মণি স্যরের ‘পোন্নিয়িন সেলভান ১’ কী ভালো ছবি, তাই না! এত জাঁকজমক, নিখুঁত সৌন্দর্য প্রতি ফ্রেমে সেই অপূর্ব সঙ্গীতনির্মাণ— আমি মুগ্ধ। জীবনের এই পর্বে এসে এমন একটা দুর্দান্ত কাজ চিনিয়ে দেয় তিনি কতটা বড় মাপের পরিচালক।”

ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর ‘ফোন ভূত’ প্রথম ছবি ক্যাটরিনার। সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টরের সঙ্গে তাকে দেখা যাবে এই ছবিতে। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ফোন ভূত’।

আরও পড়ুন: জ্যাকুলিনের কোনো দোষ নেই

প্রসঙ্গত, ইস্টার্ণ আই সাময়িকীর পাঠকদের ভোটে বিশ্বে সবচেয়ে আবেদনময়ী এশীয় নারী হিসেবে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পরপর তিন বছর চিহ্নিত হয়েছেন। ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কর্ম ভিসা নিয়ে ভারতে কাজ করছেন। তার প্রকৃত নাম ক্যাটরিনা টার্কুট। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত আছেন তার মধ্যে মেয়ে শিশু মৃত্যু প্রতিরোধমূলক কাজ অন্যতম।

২০০৫ সালে সরকার ছবিতে প্রাথমিক সাফল্য পান। ছবিতে অভিষেক বচ্চনের মেয়েবন্ধুর ভূমিকা নেন কাইফ। ঐ বছরেই ম্যায়নে পেয়ার কিউ কিয়া ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি।

রণবীর কাপুরের সাথে আজব প্রেম কি গজব কাহানী ও অক্ষয় কুমারের সাথে দে দনা ডন ছবিতে অভিনয় করেন। দু’টো ছবিই বাণিজ্যিকভাবে সফলতার মুখ দেখে।

২০১০ সালে রণবীর কাপুরের বিপরীতে রাজনীতি ছবিতে নায়িকা হিসেবে অবতীর্ণ হন। ছবিটি প্রকৃত অর্থেই বক্স অফিস হিট করে এবং ব্লকবাস্টার খেতাব অর্জন করে।এছাড়াও ফারাহ খানের পরিচালনায় টিজ মার খান ছবিতে অক্ষয় কুমারের সাথে অভিনয় করেন। ছবিটি ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। কিন্তু ছবিটি তেমন সাফল্য না পেলেও, কাঈফের মুখে শীলা কি জবানী গানটি সকলের মুখে মুখে গাইতে দেখা যায়।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা কাইফ বিপুলসংখ্যক বিজ্ঞাপন চিত্রে নিয়মিতভাবে অংশগ্রহণ করছেন। ফলে বলিউড অভিনেত্রী হিসেবে শীর্ষ করদাতা হিসেবেও তিনি নিজেকে স্থান করে নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা