প্রতীকী ছবি
বিনোদন

বলিউড তারকারা সাবান-তেল বিক্রেতা!

বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই বর্তমান সময়ের অভিনেতাদের ওপর বেশ চটেছেন। তারকাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ইঁদুর-দৌড় প্রতিযোগিতা পছন্দ নয় বলিউডের এই বর্ষীয়ান নির্মাতার।

আরও পড়ুন: সুনাক ক্ষমতা নিতেই ৯ মন্ত্রীর পদত্যাগ

সুভাষের মতে, চলচ্চিত্র তারকারা এখন শুধু বড় পর্দাতেই নিজেদের সীমাবদ্ধ রাখছেন না। অহরহ ছুটে আসছেন ছোট পর্দায়। হোক সেটা কোনো শোয়ের উপস্থাপনায় নয়তো কোনো পণ্যের বিজ্ঞাপনী প্রচারণায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারের মুখোমুখি হন সুভাষ ঘাই। সেখানে তাকে নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তির্যক মন্তব্য করেন তিনি। বলেন, ‘তরুণ প্রজন্ম আগে টাকার কথা চিন্তা করে। ওরা তো নিজের ব্র্যান্ডিং তৈরি করতেই ব্যস্ত। শুটিং ছেড়ে ওরা যা করেন, তা দেখে তো ওদের সাবান-তেল বিক্রেতা মনে হয়!’

আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল

অবশ্য প্রশংসায় ভাসিয়েছেন শাহরুখ, সালমান ও আমির খানকে। নির্মাতার ভাষ্য, ‘নব্বই দশকে ওরা সিনেমার গুরুত্ব বুঝতেন। ওরা জানতেন যে, সিনেমাটা ভালো তৈরি হলে টাকা ঠিকই আসবে।’

বি-টাউনের বর্তমান প্রজন্মের অভিনেতাদের নিয়ে হতাশার সুর ‘পরদেশ’ নির্মাতার কণ্ঠে। সুভাষের বর্ণনায়, ‘দু’রাত না ঘুমিয়ে শুটিং আজকের দিনে ভাবা অকল্পনীয়। এখনকার অভিনেতারা অফার পেলে দু-তিন দিনের জন্য সিনেমার শুটিং বন্ধ করে আগে বিজ্ঞাপনের শুটিং করতে চলে যাবেন।’

আরও পড়ুন: বাংলাদেশে আসবেন কাতারের আমির

প্রসঙ্গত, প্রায় ৮ বছর ধরে পরিচালনায় নেই সুভাষ ঘাই। ‘কাঞ্চি: দ্য আনব্রেকেবল’ ছিল তার পরিচালিত শেষ সিনেমা। এরপর পরিচালনাতে নিয়মিত না হলেও বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

সূত্র : আনন্দবাজার

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা