ছবি-সংগৃহীত
বিনোদন

কিডনি বিক্রি করতে চাওয়া যুবকের পাশে জায়েদ

সান নিউজ ডেস্ক: মায়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করতে চান শেরপুরের ছেলে মেহেদী হাসান। এ নিয়ে ঢাকার মহাখালী, তেজগাঁও আর গাজীপুর চৌরাস্তার অলিতে-গলিতে পোস্টার লাগিয়েছিলেন মেহেদী।

আরও পড়ুন: ডেঙ্গু জ্বরে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি

সেই মেহেদীর মায়ের পাশে দাঁড়ালেন ঢাকাই সিনেমার বির্তকিত নেতা ও চিত্রনায়ক জায়েদ খান।

ফেসবুকে এক পোস্টে জায়েদ খান লিখেছেন, মেহেদীর তার মায়ের চিকিৎসার জন্য আর কিডনি বিক্রি করতে হবে না। যতটুকু পেরেছি সহযোগিতা করছি। আমাকে দেখে, আমার মা নেই শুনে মেহেদীর মা বললো- তুমি আমার এক সন্তান। তার পাশে দাড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। মায়ের চিকিৎসায় কোনো সমস্যা হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি কমেছে

এর আগে জায়েদ খান ফেসবুকে মেহেদীকে নিয়ে করা একটি প্রতিবেদন শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘ছেলেটির এই নিউজটা যতবার দেখেছি ততবার চোখের পানি ঝড়েছে। মা হারানোর কষ্ট আমি বুঝি। ইচ্ছে আছে স্বশরীরে উপস্থিত হয়ে আরেক মাকে সহযোগিতা করার।ভালো থাকুক পৃথিবীর সকল মা।’

এর পরই আজ শনিবার (২২ অক্টোবর) নিউরো সায়েন্স হাসপাতালে গিয়ে মেহেদীর মায়ের খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন।

আরও পড়ুন: সন্ত্রাসীদের জড়ো করছে বিএনপি

মায়ের চিকিৎসা ও ওষুধের খরচ জোগাড় করতে চাকরির খোঁজে ২২ দিন আগে ঢাকায় আসেন মেহেদী। শহর তার বড় অচেনা, কাউকে চেনে না সে, দিনের পর দিন খেয়ে না খেয়ে মহাখালী আর তেজগাঁও ফ্লাইওভারে রাতে ঘুমায় মেহেদী।

এমনই একটি প্রতিবেদন বুধবার (১৯ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়। এর পরই বিভিন্ন মহল থেকে সহযোগিতার হাত বাড়াতে আগ্রহ প্রকাশ করা হয়।

আরও পড়ুন: সর্বকালের সেরা ১০ সিনেমা

জানা গেছে, ২০১৭ সালে মেহেদীর বাবা তার মাকে ডিভোর্স দিয়ে অন্যত্র সংসার শুরু করেন। মেহেদীর মা গার্মেন্টেসে কাজ করে সংসার চালালেও এখন সে ভার পড়েছে ছেলের ওপর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা