মেহবুবা মাহনূর চাঁদনী
বিনোদন

ধারাবাহিকে চাঁদনী

সান নিউজ ডেস্ক: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। নাচ-মডেলিং আর অভিনয় দিয়ে আগেই দর্শকের মন কেড়েছিলেন তিনি।

আরও পড়ুন: এবার মহেশ বাবুর সঙ্গে দীপিকা!

নৃত্যশিল্পী হলেও নিয়মিত নাটক-সিনেমায় অভিনয় করতেন। ভ্যক্তিগত কারণে মাঝে অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। গত বছরের শেষের দিকে ‘অসমাপ্ত চা’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

২০১৬ সালে সর্বশেষ ‘হাউস ওয়াইফ’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন চাঁদনী। দীর্ঘ ৬ বছর পর ‘ফ্যামিলি ডিসটেন্স’ শিরোনামে নতুন ধারাবাহিকে নাম লেখালেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন আকরাম খান।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন সুনেরাহ

এর আগে বেশ কিছু ধারাবাহিক নাটকে কাজের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দেন চাঁদনী। এবার ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘পরিবার নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। তাই অভিনয় করছি। এখন গতানুগতিক যেসব নাটক হচ্ছে, সেখানে পরিবারকেন্দ্রিক গল্পের তেমন কোনো নাটক বা ধারাবাহিক নেই। কিন্তু আমাদের দর্শক এই পরিবারকেন্দ্রিক গল্পগুলো পর্দায় দেখতে চান। দেশের যত জনপ্রিয় বা দর্শকপ্রিয় নাটক আছে, সেগুলোর বেশির ভাগই পরিবারকেন্দ্রিক।’

নাটকটিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন চাঁদনী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন— আবুল হায়াত, ডলি জহুর, জলি মল্লিক, সাবেরী আলম, শাহেদ আলী প্রমুখ। আগামী নভেম্বর থেকে সপ্তাহে তিন দিন বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন: ধারাবাহিকে চাঁদনী

প্রসঙ্গত, মেহবুবা মাহনূর চাঁদনী কিশোরী থাকাবস্থাতেই অভিনয় শুরু করেন। তার অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে দুখাই, লালসালু এবং জয়যাত্রা।

চার বছর বয়সে চাঁদনী নৃত্য শেখা শুরু করেন। তিনি হিরুর অধীনে ভারতনাট্যম, আধুনিক এবং বাংলাদেশি নৃত্য শেখেন। বিটিভিতে প্রচারিত নতুন কুঁড়িতে দলগত নাচে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন।

১৯৯৪ সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। নৃত্যের মাধ্যমে পরিচিত পাওয়া চাঁদনী ২০১২ সালে ব্রুনাইয়ের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্রুনাই দারুস্‌সালামে বাংলাদেশি সম্প্রদায়ের একজন হিসেবে নৃত্য পরিবেশন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা