বিনোদন

এক হচ্ছেন বিজয়-অ্যাটলি

সান নিউজ ডেস্ক: এক হচ্ছে দক্ষিণী সিনেমার তরুণ পরিচালক অ্যাটলি , দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। বিজয়কে নিয়ে ‘থেরি’, ‘মের্শেল’ ও ‘বিগিলি’ নামে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। তিনটি সিনেমাই বক্স অফিসে রাজ করেছে।

আরও পড়ুন : ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

সর্বশেষ ‘বিগিলি’ সিনেমায় একসঙ্গে কাজ করেন বিজয়-অ্যাটলি। ২০১৯ সালে মুক্তি পায় এটি। তারপর কেটে গেছে প্রায় তিন বছর। কিন্তু এ জুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। এবার শোনা যাচ্ছে, বিরতি ভেঙে ফের একসঙ্গে কাজ করবেন বিজয়-অ্যাটলি।

এক প্রতিবেদনে জানিয়েছে, তামিল-তেলেগু ভাষার একটি সিনেমায় আবারো কাজ করতে যাচ্ছেন বিজয়-অ্যাটলি। ‘পুষ্পা’ সিনেমার প্রযোজক এ সিনেমা প্রযোজনা করবেন। এ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সম্প্রতি একটি মিটিংয়ের আয়োজন করা হয়। নতুন এই সিনেমার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজয়-অ্যাটলিকে নিয়ে এই বৈঠকের আয়োজন করে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কারণ বিজয়-অ্যাটলি দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিজয়ের পরবর্তী সিনেমা ‘বারিসু’। এটি পরিচালনা করছেন বামসি পেইদিপাল্লী। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। পুরো ভারতজুড়েই মুক্তি পাবে এই সিনেমা।

অন্যদিকে শাহরুখ খানকে নিয়ে অ্যাটলি নির্মাণ করছেন ‘জওয়ান’। অ্যাকশন ঘরানার এই সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ধারণা করা হচ্ছে, সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হতে পারেন বিজয়। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— যোগী বাবু, সুনীল গ্রোভার। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ২০২৩ সালের ২ জুন হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা