চাঁদনী
বিনোদন

নতুন রুপে হাজির হলেন চাঁদনী

সান নিউজ ডেস্ক: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। নাচ-মডেলিং আর অভিনয় দিয়ে আগেই দর্শকের মন কেড়েছিলেন তিনি। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পরদেশী মেঘ’ এই কালজয়ী গানে নতুন আঙ্গিকে ভিডিও চিত্র নিয়ে আসছেন চাঁদনী।

আরও পড়ুন: আমার ভাল্লাগে না

‘পরদেশী মেঘ’ গানটি আবৃত্তি করেছেন চাঁদনী ও কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী। গানটির গীতায়োজন করেছে শাহরিয়ার আলম মার্সেল।

এছাড়া গানটিতে চাঁদনীর সঙ্গে সহশিল্পী হিসেবে আছে কোরিওগ্রাফার আবু নাঈম। গানটি নৃত্য এবং অভিনয় আঙ্গিকে তৈরি করা হয়েছে।

সম্প্রতি নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ‘পরদেশী মেঘ’ গানটির চিত্রধারণের কাজ সম্পন্ন করেন। কক্সবাজারের মনোরম পরিবেশে গানটির শুটিং হয়েছে।

এ বিষয়ে চাঁদনী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পরদেশী মেঘ’ গানটি সবারই অনেক পরিচিত। আমার সবচেয়ে প্রিয় একটি গান। রবীন্দ্রনাথ নিয়ে আমরা অনেক কাজ করি কিন্তু নজরুল ইসলামকে নিয়ে সেভাবে কাজ করা হয়নি।

তিনি বলেন, এই গানটিতে যে ভিজুয়াল করা হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। নজরুলকে নিয়ে হয়তো এভাবে সহজে কেউ কাজ করেনি। আমরা এই প্রজন্মের কথা মাথায় রেখে কাজটি করেছি।

আরও পড়ুন: নুসরাত-মিমিরা লুটেপুটে খাচ্ছেন (ভিডিও)

‘জানি না দর্শকের কাছে কেমন লাগবে। একদমই নতুনভাবে করা হয়েছে। কাজটি এমন হয়েছে যে ভিজুয়াল দেখে মনে হচ্ছিল আমরা কোনো চলচ্চিত্রে গান করতে গিয়েছি। নজরুলকে কিভাবে উপস্থাপন করা যায় নতুনত্বভাবে সেটায় আসলে আমাদের যৌথ একটা প্রচেষ্টা। দর্শক দেখলে এখন বুঝতে পারবেন যে এটা কেমন লাগছে। তাদের মতামতেই আসলে বোঝা যাবে যে কেমন হলো।’

নির্ঝর চৌধুরী বলেন, গানটিতে দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি পাশ্চাত্যের বাদ্যযন্ত্রও ব্যবহার করা হয়েছে। আশা করছি ব্যতিক্রমধর্মী এই কাজটি সবার ভালো লাগবে।

এদিকে নতুন করে বিভিন্ন নৃত্যানুষ্ঠান ও গানে অংশ নেওয়ার পাশাপাশি অভিনয় শুরু করেছেন চাঁদনী। নিয়াজ চন্দ্রদীপ পরিচালিত ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য দিয়ে অভিনয়ের দীর্ঘদিনের বিরতি ভেঙেছেন তিনি।

এরপর আলোচনায় এসেছেন বাংলাদেশ বেতারের ‘তাহাদের কথা’ নাটকে অংশ নিয়ে। সর্বশেষ বিটিভির ‘দুজনার দুটি পথ’ নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা