কারিনা কাপুর খান
বিনোদন

নতুন পরিচয়ে কারিনা

সান নিউজ ডেস্ক: এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান।

আরও পড়ুন: বলিউড আমার লক্ষ্য না

সম্প্রতি তার নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন কারিনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন কারিনা। এই সিনেমার মাধ্যমেই নতুন পরিচয়ে অর্থাৎ প্রযোজক হিসেবে নাম লেখাতে চলেছেন তিনি।

বর্তমানে এটির চিত্রনাট্য পড়ছেন তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি প্রকাশ করেছেন এই নায়িকা। এতে স্পষ্ট দেখা যাচ্ছে— পরিচালকের নাম হ্যানসাল মেহতা। কিন্তু সিনেমার নামের ওপর লম্বালম্বি পেন্সিল রেখে দিয়েছেন অভিনেত্রী। শুধু ‘দ্য’ এবং ‘মার্ডার’ অংশটুকু দেখা যাচ্ছে।

কয়েকদিন আগে কারিনা ও প্রযোজক একতা কাপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন হ্যানসাল মেহতা। ক্যাপশনে লেখেন, ‘দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছি।’ ধারণা করা হচ্ছে সিনেমাটির প্রযোজনায় একতা কাপুরও রয়েছেন।

কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এই সিনেমা। গত ১১ আগস্ট মুক্তির আগে এটি বয়কটের ডাক দেওয়া হয়। বিভিন্ন মহলের অভিযোগ, এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এর ফলে বক্স অফিসেও বিশেষ সুবিধা করতে পারেনি সিনেমাটি। ১৮০ কোটি রুপি বাজেটের এই সিনেমা মাত্র ৫০ কোটি রুপির একটু বেশি আয় করেছে।

কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আমির খান, মোনা সিং ও নাগা চৈতন্য। ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

আরও পড়ুন: বয়স একটি সংখ্যা মাত্র!

প্রসঙ্গত, ২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মী অশোক এবং মেলোড্রামাধর্মী ব্লকব্লাস্টার কভি খুশি কভি গম... চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেন। শুরুর সাফল্যের পর তার কয়েকটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং নেতিবাচক সমালোচনা অর্জন করে।

২০০৪ সাল ছিল তার ঘুরে দাঁড়ানোর সময়। এই বছর তিনি নাট্যধর্মী চামেলি চলচ্চিত্রে একজন যৌনকর্মীর ভূমিকায় এবং দেব চলচ্চিত্রে দাঙ্গা কবলিত এক নারী আলিয়া ভূমিকায় অভিনয় করেন। ২০০৬ সালে তিনি উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো নাটকের ছায়া অবলম্বনে নির্মিত ওমরকার চলচ্চিত্রে মূল নাটকের ডেসডিমোনা চরিত্রের সংকলিত ডলি মিশ্রা ভূমিকায় অভিনয় করেন। তার এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার লাভ করেন।

তিনি ২০০৭ সালের জব উই মেট চলচ্চিত্রে গীত চরিত্রে অভিনয়ের জন্য জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এবং ২০১০ সালের উই আর ফ্যামিলি চলচ্চিত্রে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। কাপুর বলিউডের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র হাস্যরসাত্মক নাট্যধর্মী থ্রি ইডিয়টস (২০০৯) এবং সামাজিক নাট্যধর্মী বজরঙ্গী ভাইজান (২০১৫) চলচ্চিত্রে প্রধান নারী ভূমিকায় করে সাফল্য লাভ করেন। এছাড়া তার অভিনীত ২০০৯ সালে থ্রিলারধর্মী কুরবান এবং ২০১২ সালে হিরোইন চলচ্চিত্র দুটি সমালোচকদের প্রশংসা অর্জন করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা