বিনোদন

নায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় হিন্দি টিভি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পাওয়া ভারতীয় অভিনেত্রী বৈশালী ঠাক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

একের পর এক অপমৃত্যুর খবর মিলছে ভারতের বিনোদনজগৎ থেকে। কলকাতার অভিনেত্রী পল্লবী দেসহ বেশ কয়েকজনের অপমৃত্যুর খবর এসেছে। আজ রোববার (১৬ অক্টোবর) সকালে ইন্দোরের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার সাইবাগ কলোনিতে থাকতেন বৈশালী।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে প্রেমের সম্পর্কের চড়াই-উৎরাইয়ের কথা জানিয়েছেন। অভিনেত্রী কেনিয়ার চিকিৎসক অভিনন্দন সিংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। গত বছরের এপ্রিলে বাগদান সারেন তারা।

স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বৈশালী। এরপর ‘ইয়ে বাদা রাহা’, ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘শ্বশুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার’, ‘লাল ইশক’, ‘বিষ ও অমৃত’-এর মতো শোয়ে কাজ করেছেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা