অপু বিশ্বাস
বিনোদন

বধূবেশে অপু বিশ্বাস!

সান নিউজ ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দুর্গাপূজা উদযাপন করতে কলকাতা গিয়েছিলেন তিনি। গত ১১ অক্টোবর তার জন্মদিনের বিশেষ দিনটি কলকাতায় পালন করেন এই নায়িকা। শুক্রবার দেশে ফিরেন তিনি।

আরও পড়ুন: বীরের বাবার সঙ্গে দেখা হয়

এদিকে জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাসকে শনিবার সারপ্রাইজ দিয়েছেন নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনের কর্ণধার মোমতাহিনা রহমান নিতু। জন্মদিনের কেক কাটাসহ নানান আয়োজন রাখেন তিনি। এ সময় বধূবেশ কেক কাটতে দেখা যায় অপুকে।

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর উত্তরায় নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে কেক কাটার পরে ব্রাইডাল সাজে ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস।

এ সময় অপু বিশ্বাস বলেন, ‘এবারের জন্মদিনটা শুরু হয় কলকাতা ইন্দো-বাংলা প্রেসক্লাবে। সেখানে তারা আমাকে অনেক সন্মান দিয়েছেন। জন্মদিনে গিফট হিসেবে তাদের প্রেসক্লাবের সদস্য করে নিয়েছেন। আজ নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে এসে আমি সারপ্রাইজড। আগেই তারা কেক এনে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ নিতুকে। এত সুন্দর আয়োজনের জন্য।’

আরও পড়ুন: ব্যক্তিগত জীবনের জন্য সময় নেই

ব্রাইডাল সাজে অপু বলেন, ‘শুটিংয়ের প্রয়োজনে অসংখ্যবার বধূ সেজেছি। কিন্তু এবারই প্রথম বধূসেজে কেক কাটলাম। অনেক সুন্দর সাজিয়েছেন নিতু। তাছাড়া নিতু’স পার্লারটাও অনেক সুন্দর।’

ফটোশুটে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ক্যামেরায় ছিলেন মুস্তফা তারিক হাদী। নিতু’স বিউটিফ্লাই মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনটি নান্দনিকতায় সাজান লিভিং কনসেপ্টের কর্ণধার ঝলক মাহমুদ।

আরও পড়ুন: নতুন প্রেমে সামান্থা!

প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা