বিনোদন

ঝুঁকুন পায়ের তলা ঠিক পেয়ে যাবেন

সান নিউজ ডেস্ক: টালিউডের দুই বিতর্কিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও স্বস্তিকা মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব তারা।

আরও পড়ুন: যেকোনো সময় অভিযান

কখনো সমকালীন ইস্যু, কখনো ব্যক্তিগত কারণে আলোচনায় উঠে আসেন। বলা যায়, তারা দু’জনেই ঠোঁটকাটা স্বভাবের। নানা সময়ে নানাজনকে আক্রমণ করে মন্তব্য করতেও ছাড় দেন না। এবার শ্রীলেখা মিত্র স্বস্তিকাকে আক্রমণ করে মন্তব্য করলেন।

গত ৮ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকার কলকাতার রেড রোডে পূজা কার্নিভ্যালের আয়োজন করেছিল। সেখানে ১০০টি পূজার ট্যাবলো প্রদর্শিত হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন মহলের বিশিষ্টজনসহ টলিউডের একঝাঁক তারকা হাজির হয়েছিলেন। অন্যদের মতো অনুষ্ঠানে যোগ দেন স্বস্তিকাও।

এসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন স্বস্তিকা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিজ্ঞতার কথা লেখেন তিনি। কলকাতা পুলিশের প্রশংসা করেন। চকোলেট উপহার পাওয়ার কথাও উল্লেখ করেন স্বস্তিকা। আর তাতেই চটেছেন নেটিজেনদের কেউ কেউ। আর সেই তালিকায় রয়েছেন শ্রীলেখা মিত্র।

মমতা ব্যানার্জির সঙ্গে তোলা ছবি পোস্ট করে শ্রীলেখা বলেন—‘আমার খামতি দিদিমণি। আপনি চোখে আঙুল দিয়ে আমায় দেখিয়ে দিলেন খামতিটা কোথায়, আপনাদের মতো হতে পারলাম না এটাইতো? ঝুঁকুন ঝুঁকুন পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন। কারেক্ট আছে।’

শ্রীলেখার মতো আরো অনেকে আক্রমণ করেছেন স্বস্তিকাকে। কার্নিভ্যালে না গিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে যেতে পারতেন বলেও উপদেশ দেন বিশ্বনাথ চক্রবর্তী নামে এক নেটিজেন।

এ মন্তব্যের জবাবে স্বস্তিকা লেখেন, ‘আমি মানুষের পাশে যেভাবে থাকার ঠিকই থাকি। সবটা তো আর এফবি পোস্ট হয় না, তাই জানতেও পারেন না। আর জানানোর প্রয়োজনও বোধ করি না।’

আরও পড়ুন: পাকিস্তানকে সাহায্য করা নৈতিক দায়িত্ব

কেন এই অনুষ্ঠানে গিয়েছিলেন তার কারণ ব্যাখ্যা করে স্বস্তিকা লিখেন, ‘এত বড় একটা উদযাপন, যেখানে হাজার হাজার মানুষ গিয়েছিলেন, আর সেখানে আমার যাওয়াটা ভুল এটা মানতে পারলাম না। আমাদের রাজ্যের অসংখ্য মানুষ সেখানে ঠাকুর দেখতে গিয়েছিলেন; আমিও একই কারণে গিয়েছিলাম। সবকিছুর মধ্যে রাজনীতি ঢুকানোর দরকার নেই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা