সহর আফসাহ
বিনোদন

ইসলামের টানে সিনেমা ছাড়লেন আফসাহ

সান নিউজ ডেস্ক: এবার ইসলাম ধর্মের পথে চলতে শোবিজের রঙিন দুনিয়াকে বিদায় জানালেন ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সহর আফসাহ।

আরও পড়ুন: সালমান খানের মতো পাত্র খুঁজছি

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোষ্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

সামাজিক মাধ্যমে সহর আফসাহ লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’

তিনি আরও যোগ করেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবন যাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন: মুনমুনের ছবির পোস্টার নিয়ে সমালোচনা

বক্তব্যের শেষ প্রান্তে আফসা লেখেন, ‘আমি বিনোদন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ঠিকই, তবুও চাইব আমার সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ আমার সহায় থাকেন। আমি যাতে আমার স্রষ্টার আইন মেনে চলতে পারি সেই কামনা করবেন।’

এর আগে ২০১৯ সালে আগে ইসলাম ধর্মের পথে চলতে বলিউডকে চিরতরে বিদায় জানান অভিনেত্রী জায়রা ওয়াসিম। ২০২০ সালে ইসলাম ধর্মের টানে বলিউড ছাড়েন অভিনেত্রী সানা খান। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই তালিকায় যোগ দেন বিগ বসে সুনাম কুড়ানো মেহজাবিন সিদ্দিকী। এবার তাদের সঙ্গে যুক্ত হলো সহর আফসাহর নাম।

আরও পড়ুন: ইউটিউবারদের জন্য মাহিয়া মাহি হইনি

প্রায়ই অনেক অভিনেত্রীকে দেখা যায় বিনোদন দুনিয়াকে বিদায় জানিয়ে ইসলামের পথে চলতে। বলিউড অভিনেতা-অভিনেত্রীদের অনেকেও এই পথ বেছে নিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা