ইউটিউবারদের জন্য মাহিয়া মাহি হইনি
বিনোদন

ইউটিউবারদের জন্য মাহিয়া মাহি হইনি

বিনোদন ডেস্ক : অগ্নি খ্যাত জনপ্রিয় আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’ মুক্তি পেয়েছে।

আরও পড়ুন : জগজিৎ সিং স্মরণে মেসবাহর ‘গজল নাইট’

সম্প্রতি সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিনেত্রী বলেন, ‘ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি।

যখন নতুন ছিলাম, যখন কেউ চিনতো না তখন কোনো ইউটিউবার আমাকে নিয়ে ভিডিও করে নাই’ বলেও জানান জনপ্রিয় এ নায়িকা ।

আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশংসা করতে গিয়ে এমন মন্তব্য করেন নায়িকা মাহি।

আরও পড়ুন : সালমান খানের হত্যার দায়িত্বে কিশোর

সাংবাদিকদের উদ্দেশ্যে ‘পোড়ামন’ খ্যাত এ তারকা বলেন, ‘আজকে আপনাদের জন্য আমি মাহি হয়ে এখানে। আপনারা আসবেন বলে আজকে আমি এখানে এসেছি।

তিনি আরও বলেন, আপনারা আছেন বলে আজকে আমি মাহিয়া মাহি হয়েছি। ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি। আমি সব সময় যেটা সত্য সেটা বলতে পছন্দ করি।’

আরও পড়ুন : নন্দিত শক্তিমান অভিনেতা অমিত হাসান

এদিকে সু-সংবাদের অপেক্ষায় আছেন মাহির ভক্ত-অনুরাগীরা।

গত ১২ সেপ্টেম্বর অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ জানিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন মাহি।

ফেসবুকে তিনি লেখেন, ‘আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন : বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

প্রসঙ্গত, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। যেখানে তরুণ নায়ক আদর আজাদ ও শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন অগ্নি খ্যাত মাহি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা