নোরা ফাতেহি
বিনোদন

বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

সান নিউজ ডেস্ক: বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। আসন্ন বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করতে যাচ্ছেন এ বলিউড তারকা।

আরও পড়ুন: ঝড় তুললেন নোরা

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, নোরাকে ডিসেম্বরে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এ ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। এখন পর্যন্ত জেনিফার লোপেজ, শাকিরা এবং পিটবুলের মতো সেলিব্রিটিরা ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এ পারফর্ম করেছেন৷ সেই তালিকায় জায়গা করে নেওয়া অবশ্যই নোরার জন্য একটি বিশাল অর্জন৷ এই গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতের প্রতিনিধিত্ব করবেন এই অভিনেত্রী।

ফিফার মিউজিক ভিডিওতেও দেখা যাবে নোরাকে। ফিফার থিম সং গাইবেন এবং পরিবেশন করবেন তিনি। এই গানটি প্রযোজনা করেছে রেডওয়ান, যারা এর আগে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং ‘লা লা লা’-এর মতো ফিফা অ্যান্থেমে কাজ করেছে।

মজার ব্যাপার হলো, সমাপনী অনুষ্ঠানে নোরাকে হিন্দিতে গান গাইতে দেখা যাবে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন নোরা ফাতেহি!

প্রসঙ্গত, বলিউডে আইটেম গান বলতেই এখন নোরা ফাতেহির নাম চলে আসে সবার আগে। ‘দিলবার দিলবার’ গানে তিনি বাজিমাৎ করেছিলেন। তার বেলি ড্যান্সে মেতেছিল নেট দুনিয়া। পরপর বেশ কয়েকটি আইটেম গানে তার কোমর দোলানো জনপ্রিয়তা পেয়েছে।

মরক্কোন বংশোদ্ভূত নোরার জন্ম কানাডায়। সেখানে কেটেছে শৈশব। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার। ছিলেন শাহরুখ খান ও হৃতিক রোশনের তুমুল ভক্ত। এই অভিনেতাদের আরবিতে ভাষান্তর করা হিন্দি ছবিগুলো দেখতেন খুব আগ্রহ নিয়ে। কিন্তু রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হিসেবে তার ভারতে পাড়ি জমানোর জার্নিটা এতো সহজ ছিল না।

জীবনের ২৩তম বসন্তে এসে তার স্বপ্নপূরণের পথের আরম্ভ। ২০১৪ সালে বলিউডে কাজ শুরু করলেও এর বছর চারেক পর ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ ছবিতে ‘দিলবার’ শিরোনামের গানে কোমড় দুলিয়ে প্রথমবার সবার নজর কাড়ের নোরা।

শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবিতেও দর্শক মাতাচ্ছেন নোরা। একাধারে কাজ করছেন তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা, মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতেও নিয়মিত মুখ এই মরক্কোন সুন্দরী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা