ছবি: সংগৃহীত
বিনোদন

জগজিৎ সিং স্মরণে মেসবাহর ‘গজল নাইট’

বিনোদন ডেস্ক: উপমহাদেশে ‘গজল সম্রাট’ নামে খ্যাত জগজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাপিটাল এফএম ৯৪.৮ আয়োজন করেছে একটি গজল নাইট । এতে গজল পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদ।

আরও পড়ুন: সহকর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ২

সোমবার (১০ অক্টোবর) রাত ৯টা থেকে জাহান অরণ্যর উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ক্যাপিটাল এফএমের অফিসিয়াল পেইজ ও ইউটিউব চ্যানেল থেকেও এটি লাইভ হবে। শো চলাকালীন কমেন্ট করে দর্শক শ্রোতারা জগজিৎ সিং এর যে কোন গজল অনুরোধ করতে পারবেন।

বিষযটি নিশ্চিত করে মেসবাহ আহমেদ বলেন, জগজিৎ সিং আমার গুরুজি। গুরুজিওর মৃত্যুবার্ষিকীতে এই প্রোগ্রামটি করা আমার মন থেকে আমার গুরুকে শ্রদ্ধা জানানোর ক্ষুদ্র প্রয়াস। গুরুর প্রথম মৃত্যুবার্ষিকীতে আমিই প্রথম নিজ আয়োজনে তার গজল শুনিয়েছিলাম আলিঁয়াস ফ্রাসেস, ঢাকার অডিটোরিয়ামে। কোন অর্থমূল্যে টিকেট বিক্রি না করে শুধু আমন্ত্রিত শ্রোতাদের জন্য আমার সম্পূর্ণ নিজ উদ্যোগ ও খরচে জগজিৎ গুরুকে সম্মান প্রদান গজল সন্ধ্যার আয়োজন করি।

আরও পড়ুন: সালমান খানের হত্যার দায়িত্বে কিশোর

প্রসঙ্গত, ধ্রুপদী গানের ধারক ও বাহক জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদ বর্তমানে নতুন গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই রিলিজ পাবে গীতিকার গোলাম মোর্শেদের লেখা এবং মেসবাহ’র সুর ও কণ্ঠে এক ঝাঁক গান। এছাড়াও আগামী মাসে মুক্তি পাবে তানভির তারেকের কথা ও সুরে মেসবাহ আহমেদের গাওয়া নতুন আরেকটি গান।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর গজলশিল্পী মেসবাহ’র জন্মদিন উপলক্ষে মুক্তি দেয়া হয় এনামূল কবির সুজনের কথায় ‘আর দিওনা যন্ত্রণা’ শীর্ষক একটি গান। রূপকথা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাওয়া এ গানটির সুর করেন মেসবাহ আহমেদ নিজেই এবং সঙ্গীতায়োজনে ছিলেন প্রত্যয় খান। গানটি এরই মধ্যে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা