আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব
বিনোদন

আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত জনপ্রিয় প্রভাবশালী নায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ সন্তান জন্মের পর বেশ উচ্ছ্বসিত। এ দম্পতি তাদের একমাত্র সন্তানের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। ইতোমধ্যে সন্তানের আকিকাও সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন : আপনাদের বিয়ের বাদ্য কবে বাজবে?

এদিকে পরীমনিকে বিয়ের পর থেকেই রাজকে পরিচয় করানো হতো পরীমনির স্বামী হিসেবে। বিষয়টির মুখোমুখি কখনো এই চিত্রনায়ক নিজে হয়েছেন কিনা, জানতে চাইলে রাজ বলেন, অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি।

শরিফুল রাজ বলেন, সবাই বোধ হয় এই প্রশ্নই করে আমাকে। কিন্তু আমি জানি না এই প্রশ্ন কেন করা হয়। পরীমনির স্বামীকে তো পরীমনির স্বামীই বলবে। আমি তো তার হাজবেন্ড। এটা খুবই নরমাল ইস্যু। এটাকে প্রায়োরিটি দিয়ে আলাদা করে ফোকাস করার তো কিছু নেই।

তিনি আরও বলেন, হ্যাঁ, এটা আমার আইডেনটিটি। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে পরীমনির স্বামী, এটা তো খুব প্রাউডের ব্যাপার। এটাকে ডিনাই করার তো কোনো সুযোগই নেই।

আরও পড়ুন : চমক নিয়ে হাজির হলেন বাঁধন

রাজ আরও বলেন, এটাকে কেন সবাই একদম নির্দিষ্ট করে প্রশ্ন করে আমি জানি না। যারা এই প্রশ্ন করেন তাদের বলতে চাই, আমি পরীমনির স্বামী। তার জন্য সত্যিই গর্বিত আমি। অভিনেতা হিসেবে যেমন আইডেন্টিটি শরিফুল রাজ, শরিফুল রাজের এটাও আইডেন্টিটি যে পরীমনির স্বামী।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে সংবাদটি প্রকাশ্যে আনেন এ বছরের ১০ জানুয়ারি। পাশাপাশি একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে।

আরও পড়ুন : নতুন পরিচয়ে কারিনা

চলতি বছরের গত ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে কাজ সম্পন্ন করেন এ দুই তারকা। সর্বশেষ ১০ আগস্ট এই তারকা দম্পতি পুত্রসন্তানের মা-বাবা হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা