গর্বিত সোহান রোমাঞ্চিত নন
খেলা

গর্বিত সোহান রোমাঞ্চিত নন

স্পোর্টস ডেস্ক : আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান । এই উইকেট কিপার কাম ব্যাটার নিজেও যে বিস্মিত হয়েছেন।

আরও পড়ুন : আমরা মাছে ভাতে বাঙালি

রোববার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সোহান জানালেন, অধিনায়কের দায়িত্ব তাকে গর্বিত করলেও এটা নিয়ে মোটেও রোমাঞ্চিত নন।

দায়িত্বপ্রাপ্ত সোহান বলেন, ‘এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নাই। আমি নরমাল থাকারই চেষ্টা করছি। অবশ্যই এটা গর্বের ব্যাপার তবে রোমাঞ্চের কিছু নাই। এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ আমার জন্য, যেটা আমি উপভোগ করতে চাই।’

সোহান জানেন মাত্র ৩ ম্যাচের জন্য নেতৃত্ব পেলেও তার ওপর চাপ কতটা। দলীয় প্রচেষ্টায় সেই চাপকে জয় করতে চান।

আরও পড়ুন : ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ

এই উইকেট কিপারের ব্যাখ্যা, ‘এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে এটা নিয়ে চিন্তাভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চিত হওয়ার সুযোগ নেই। দল হিসেবে এবং নিজের সেরাটা দেওয়াই মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমি যখন অধিনায়কত্ব করেছি, সবসময় একটা চিন্তাই থাকে- দল হিসেবে যেন খেলতে পারি। জিম্বাবুয়েতেও যেন দল হিসেবে খেলতে পারি।

আরও পড়ুন : ভারতের দিল্লিতে মাঙ্কিপক্স শনাক্ত

দলের পরিবেশও আমার কাছে গুরুত্বপূর্ণ। সবাই তো পারফর্ম করবে না। দলের সদস্যরা যেন একজনের সাফল্য অন্যরা উপভোগ করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলা গুরুত্বপূর্ণ।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা