বিনোদন

ফের সাংবাদিকতায় হাসান মাসুদ

বিনোদন ডেস্ক: ফের সাংবাদিকতায় ফিরছেন হাসান মাসুদ। তিনি অভিনয়ে আসার আগে ছিলেন সাংবাদিক। এর আগে ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন। তিনি সাংবাদিকতা ছেড়ে ২০০৮ সাল থেকে নাটক ও সিনেমায় অভিনয় শুরু করেন। তবে ২০১৬ সালের পর থেকে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দেন তিনি। আর অভিনেতা হিসাবেই বেশি পরিচিতি পান হাসান মাসুদ।

আরও পড়ুন: আগামী বছর চালু হবে কক্সবাজারে ট্রেন

এরইমধ্যে ছোটদের একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন তিনি। বর্তমানে সেই স্কুলের কার্যক্রম পরিচালনা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তবে নতুন খবর হলো তিনি আবারও সাংবাদিকতায় ফিরছেন। সম্প্রচারের অপেক্ষায় থাকা একটি দেশীয় টিভি চ্যানেলে ক্রীড়া বিভাগের প্রধান হিসাবে চাকরি শুরু করছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে হাসান মাসুদ বলেন, ‘আমি সাংবাদিকতার শুরুতে একজন ক্রীড়া সাংবাদিক ছিলাম। কিন্তু বিবিসিতে কাজ শুরু করার পর ক্রীড়ার পাশাপাশি অন্য সব বিষয়ের সাংবাদিকতা শুরু করি। তবে আমার প্রিয় বিষয় হলো খেলা। দীর্ঘ সময় পর সেই কাজটিই শুরু করছি।’

আরও পড়ুন: ভারত থেকে এল গম

প্রসঙ্গত, হাসান মাসুদ বরিশালে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ঢাকায়। তিনি ঢাকার বি এ এফ শাহীন স্কুল থেকে এসএসসি এবং সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি বাংলাদেশ সামরিক একাডেমিতে (বিএমএ) ক্যাডেট হিসাবে যোগদান করেন। সফলভাবে বিএমএ পাস করার পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন পান।

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্তায় অবসর গ্রহণ করেন। তিনি নিউ নেশন এবং পরবর্তীতে ১৯৯৫ সালে ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি ফেব্রুয়ারি ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বাংলা শাখার অধিবেশনের একজন সংবাদদাতা ছিলেন।

আরও পড়ুন: বিএফআইইউ প্রধানকে হাইকোর্টে তলব

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পেয়েছেন। হাসান মাসুদ ছোটবেলা থেকে গান গেয়ে আসছেন এবং তিনি ছায়ানট থেকে নজরুল সঙ্গীতে উপর ৫ বছরের একটি কোর্স সম্পন্ন করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা