বিনোদন

সেন্সর বোর্ডের সমালোচনায় জয়া

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র সেন্সর বোর্ডের সমালোচনা করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় এক স্ট্যাটাসে ‘শনিবার বিকেল’ ছবি নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

জয়া আহসান লেখেন, পৃথিবীর নানা দেশে যখন সেন্সর বোর্ড নামের বালাইটা উঠে যাচ্ছে, আমাদের দেশে সেটা তখন ফাঁসির রজ্জুর মতো চলচ্চিত্রের গলায় চেপে বসছে। এর সর্বশেষ শিকার এখন মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’।

তিনি আরও লেখেন, কোনো চলচ্চিত্রের কাহিনী কী হবে, তারও কি এখন প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে? চলচ্চিত্রের বিষয় আকাশের তলায় মাটির পৃথিবীর যেকোনো কিছু। চূড়ান্ত কল্পনা, নিরেট বাস্তব, বাস্তব থেকে অনুপ্রাণিত কল্পনা। ‘শনিবার বিকেল’ সিনেমাতে হোলি আর্টিজানের শোচনীয় ঘটনাটির ছায়া আছে বলে? আসলেই আছে কিনা আমার জানা নেই। যদি থাকেও, তাহলেই বা ছবিটা আটকে দেওয়ার যুক্তি কি?

আরও পড়ুন: আমরা জয়ী, সবাইকে সাবধান হতে হবে

জয়া আরো লেখেন, হোলি আর্টিজান ঘটেনি? আমাদের মন থেকে ধুয়েমুছে গেছে? সত্যি বলতে কী, এই ঘটনা কখনোই আমাদের মন থেকে মুছে যেতে পারে না। মুছে যেতে দেওয়া যায়ও না। যে ঘটনার পুনরাবৃত্তি আমরা মোটেও চাই না, আমাদের ছেলে-মেয়েদের সামনে থেকে যে পথ চিরকালের জন্য অবরুদ্ধ করে রাখতে চাই, হোলি আর্টিজানের ঘটনা তার জোরালো সতর্কঘণ্টা হিসেবে মন থেকে মনে বাজিয়ে যেতে হবে।

চলচ্চিত্র হচ্ছে ঘুম ভাঙানোর ঘণ্টা এমনটাই মনে করেন জয়া। তিনি লেখেন, ঘণ্টা বাজিয়ে ঘুম থেকে আমাদের মনটাকে জাগিয়ে তোলা তো চলচ্চিত্রেরই একটা কাজ। আমরা চলচ্চিত্রের মুক্তি চাই, সব শিল্পের মুক্তি চাই। কারণ আমরা মানুষের মুক্তি চাই।

আরও পড়ুন: ওসির আট তলা বাড়ি, দুদকে সুমন

জানা গেছে, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‌‘শনিবার বিকেল’ সিনেমাটি তিন বছর ধরে পড়ে রয়েছে আপিল বোর্ডে। সিনেমাটি কেন ছাড়পত্র পাবে না, তা নিয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি কেবিনেট সেক্রেটারির নেতৃত্বাধীন চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল বিভাগ।

সম্প্রতি বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন ফারুকী। এরপর এই নির্মাতার স্ত্রী এবং সিনেমাটির অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন। এরপরই সিনেমাটি মুক্তির দাবিতে সামাজিকমাধ্যমে ঝড় তুলেছেন নির্মাতা, অভিনয়শিল্পী থেকে শুরু করে আরো অনেকে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা