তৃতীয় স্ত্রী বানানোর প্রস্তাব!
বিনোদন

তৃতীয় স্ত্রী বানানোর প্রস্তাব!

সান নিউজ ডেস্ক : বলিউডের সুদর্শনা অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনয়ে যদিও সাফল্য পাননি। তবে মডেলিং ও ফ্যাশন জগতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেছেন। তার সৌন্দর্যে মোহাবিষ্ট হন আঠারো থেকে আশি সব বয়সী মানুষ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

সুন্দরী উর্বশীকে অনেকেই কাছে পেতে চান, কেউ কেউ সাহস করে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেন। কিন্তু কারো গলায় এখনো পর্যন্ত মালা পরাননি তিনি।

বিয়ের প্রস্তাব পাওয়ার বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে উর্বশী বললেন, ‘আমি বিয়ের অনেক প্রস্তাব পেয়েছি। এর মধ্যে এমন একজনের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছিলাম, যার সঙ্গে আমার সংস্কৃতির অনেক পার্থক্য রয়েছে।’

অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, সেই ব্যক্তি কি মিশরের গায়ক? জবাবে উর্বশী বলেন, ‘হ্যাঁ। ওই ব্যক্তির দুজন স্ত্রী এবং চারজন সন্তান রয়েছে। অনেক দূরে গিয়ে আমাকে বসবাস করতে হবে অথবা তাকেই এখানে এসে থাকতে হবে, এ ধরনের সিদ্ধান্ত নিতে চাইনি।’

যদিও উর্বশী সেই গায়কের নাম উচ্চারণ করেননি, তবে নেটিজেন ঠিকই খুঁজে বের করে ফেলেছে তাকে। তার নাম মোহাম্মদ রমজান। বছর খানেক আগে রমজানের ‘ভার্সাসি বেবি’ শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন উর্বশী।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে শস্যের দাম

তখনই অভিনেত্রীকে কাছে পান এবং তার প্রেমে পড়ে যান। তাই দুই স্ত্রী ও চার সন্তান থাকার পরও বিয়ের প্রস্তাব দিতেও দেরি করেননি। যদিও সে প্রস্তাব গ্রহণ করেননি উর্বশী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা