কৃতি স্যানন
বিনোদন

কষ্ট পেলে কাঁদতাম

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বচ্চন পান্ডে’। এ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।

আরও পড়ুন: আদর্শ ঘরণি হওয়ার চেষ্টা!

ফরহাদ সামজি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ সিনেমাটি গত ১৮ মার্চ মুক্তি পায়। ১৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়। এটি মোট আয় করে ৭৩.১১ কোটি রুপি। এ সিনেমার ব্যর্থতা নিয়েও আলোচনা কম হয়নি। ব্যক্তিগত জীবনে ব্যর্থতা-আবেগের প্রভাব নিয়ে বলিউড হাঙ্গামার সঙ্গে খোলামেলা কথা বলেছেন কৃতি।

কথার শুরুতে কৃতি স্যানন বলেন—‘মনে মনে আমার রাগ হয়, আমি কাঁদি। একজন সাধারণ মানুষ যেমনটা করে আমিও তাই করি। বাইরে, পর্দায়, পত্রিকায়—একজন নারীকে অনেক শক্তিশালী দেখা যায়। কিন্তু আমি মনে করি, আবেগের মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ।’

কষ্ট পেলেও মানুষকে তা বুঝতে দেন না কৃতি। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম তখন খুবই সাধারণ ছিলাম। যদি কষ্ট পেতাম তবে কাঁদতাম, যখন হাসি পেতো হাসতাম। লোকে কি বলল তা নিয়ে মাথা ঘামাতাম না। কিন্তু এখন বয়স বাড়ছে, ম্যাচিউর হচ্ছি। স্বাভাবিক কারণে মানুষের সামনে নিজেকে সামলে চলতে হয়। কোনো বিষয়ে আমি কতটা আক্রান্ত তা মানুষকে বুঝতে দিই না। এটাই আমার শক্তি।’

কোনো কারণে কান্না পেলে কারো সঙ্গে কথা বলেন না কৃতি। বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘কয়েক দিন চুপচাপ থাকলে স্তব্ধ হয়ে যাই! যখন আমার কান্না পায় তখন কারো সঙ্গে কথা বলতে মন চায় না। আমি কারো সঙ্গে কথা বলতেও চাই না। অথবা এমন একজন বন্ধুর সঙ্গে ফোন কলে থাকি যার সঙ্গে সব বলতে পারি।’

আরও পড়ুন: আত্মহত্যার কথা ভাবতাম

প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে আগমন করার পরে কৃতি সুকুমারের তেলুগু চলচ্চিত্র ১ নেনোক্কাদিন-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম বলিউড চলচ্চিত্র ছিল সাব্বির খানের রোমান্টিক এ্যাকশনধর্মী ধাচের হিরোপন্তি। উক্ত চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী লাভ করেন।

বর্তমানে কৃতির ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে ‘বেধিয়া’ ও ‘আদিপুরুষ’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। ‘আদিপুরুষ’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এছাড়া ‘গণপথ’ ও ‘শেহজাদা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা