ছবি: সংগৃহীত
বিনোদন

চলতি বছরে আসছে ‘নেত্রী: দ্য লিডার’

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ১০০ কোটি টাকা বাজেটের ‘দিন দ্য ডে’ সিনেমাটি মুক্তির পর থেকেই বিভিন্ন কারণে আলোচনায় আছেন তারা।

আরও পড়ুন: মা আমি একা হচ্ছি না

এবার নতুন ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং ও প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন এই দম্পতি। চলতি বছরে আসছে তাদের অভিনীত ‘নেত্রী: দ্য লিডার’।

অনন্ত জলিল বলেন, ‘৬০ শতাংশ কাজ শেষ হয়েছে তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির। সেখানকার শুটিংটুকু বাকি আছে। গল্পের প্রয়োজনেই তুরস্কে যেতে হবে। আশা করছি, সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে শুটিং শেষ হবে। চলতি বছরে চেষ্টা করবো ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি দিতে। এটাই এখন বড় চমক।’

বাংলা সিনেমার একটা জোয়ার শুরু হয়েছে। এটা ধরে রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন অনন্ত। তিনি বলেন, ‘বাংলা সিনেমার যে জোয়ার শুরু হয়েছে, সেটা কোন সিনেমার মাধ্যমে এটা আমরা না আপনারা বলেন। এসব শুনতে আমাদের ভালো লাগে। আমাদের সিনেমার যে জোয়ার শুরু হয়েছে, তা ধরে রাখতে ভালো ছবি বানানোর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে বলে আমার মনে হয়।’

বর্ষা জানান, এখন ব্যস্ততা ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নিয়ে। এরই মধ্যে প্রচার শুরু করে দিয়েছি। আমরা নিজেরাই তো অর্থলগ্নি করি সিনেমায়। নিজেরাই নিজেদের প্রোডাকশনে কাজ করি। ইচ্ছা করলে একসঙ্গে পাঁচটা সিনেমায় লগ্নি করতে পারব। তবে প্রতিটা সিনেমা সময় নিয়ে, যত্ন নিয়েই তৈরি করতে চাই। আমাদের বিশ্বাস, দর্শক যে প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন নেত্রী: দ্য লিডার সেই প্রত্যাশা পূরণ করবে।’

আরও পড়ুন: উচ্ছ্বসিত পূজা চেরি

‘নেত্রী: দ্য লিডার সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সঙ্গে রয়েছেন অনন্ত জলিল। সিনেমাটিতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করবেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা