পূজা চেরি
বিনোদন

উচ্ছ্বসিত পূজা চেরি

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিনি।

আরও পড়ুন: চীনের সঙ্গে ৪ সমঝোতা স্মারক সই

আগামী ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পূজা অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

শনিবার (৬ আগস্ট) সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে জানানো হয় মুক্তি তারিখ। গত ১৭ মার্চ সিনেমাটি বিনা কর্তনে মুক্তির অনুমতি পায়। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক এবিএম সুমন। আরও আছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।

পূজা বলেন, এই প্রথম সাহিত্য নির্ভর সিনেমায় কাজ করেছি। সেটাও আবার খুব জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে। গল্পের মতোই নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। দর্শক ভালো কিছুই পেতে যাচ্ছেন। ‘হৃদিতা’ দর্শকদের নিরাশ করবে না। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।

জানা গেছে, সিনেমাটির সংলাপও লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্যের কাজ করেছেন পরিচালক নিজেই। মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে। সিনেমায় দুটি গান আছে। গেয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

প্রসঙ্গত, পূজা চেরি শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ সিনেমা দিয়ে। এতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা