আলিয়া ভাট
বিনোদন

মা আমি একা হচ্ছি না

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে আলিয়াও অন্যতম। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা।

আরও পড়ুন: মোস্ট ওয়ান্টেড’ রাশমিকা

গত ১৪ এপ্রিল সাতপাকেঁ বাধা পড়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া। এরই মধ্যে আরও এক সুখবর দিয়েছেন এই তারকা জুটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া তার স্বামীর সঙ্গে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে জানিয়েছিলেন, ‘আমাদের সন্তান... শীঘ্রই আসছে।’

এরপর থেকেই তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মাধুরী মিশিয়ে প্রকাশ করা হচ্ছিল নানা ধরনের খবর। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন এ অভিনেত্রী। তা নিয়েই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী বলেন, ‘সন্তানের মা হওয়া কি এতই অদ্ভুত? কত নারী তো মা হন! আমায় নিয়ে ভুয়ো খবর ছড়ানোর মানে কী!’

আলিয়ার অভিযোগ, কোনও এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে শ্যুটিং পিছিয়ে গেছে অভিনেত্রীর। ছবির চুক্তি বাতিল হওয়ার মুখে।

আরও পড়ুন: আমি মনের কথা বলতে পারি

আরও এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রণবীর হয়তো ব্রিটেন সফরে যাবেন। যেখানে আলিয়া হলিউড ডেবিউ ‘হার্ট অব স্টোন’-এর শ্যুটিং করছিলেন। বলা হয়, আলিয়াকে সেখান থেকে তুলে আনবেন রণবীর। এই সব খবরেই খেপে ওঠেন ‘গঙ্গুবাঈ’। জানিয়েছেন, তার নারীসত্তা অপমানিত হয়েছে।

একটি ছবির শ্যুটিংয়ের সময় এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘এখনও কিছু লোকের মাথায় পিতৃতন্ত্রের চাষ। আমরা সেই বিশ্বেই বাস করি। ছবির কাজ কিছুই বিলম্বিত হয়নি। আমায় তুলে আনতে কাউকে যেতে হবে না। আমি এক জন নারী, পার্সেল নই। আমার মোটেও বিশ্রামের দরকার নেই। এটা ২০২২, আমরা কি অনুগ্রহ করে এই প্রাচীন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারি? ক্ষমা করবেন, আমার শট প্রস্তুত।’

আলিয়া আরও বলেন, ‘মা আমি একা হচ্ছি না। রণবীরও বাবা হচ্ছে। ব্যাপারটাকে সে ভাবে দেখা হোক।’

রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রীর 'ব্রহ্মাস্ত্র সিনেমাটিও মুক্তি পাবে শিগগিরই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা