ছবি: সংগৃহীত
বিনোদন

দেশের ‘হাওয়া’ বিদেশে

সান নিউজ ডেস্ক: বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’ শুক্রবার (২৯ জুলাই) দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই অধিকাংশ হলে সিনেমাটির প্রথম দুই-তিন দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে।

আরও পড়ুন: ভাইয়ের সিনেমায় সোনাক্ষী

এবার দেশের বাইরে মুক্তি পাচ্ছে হাওয়া। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডার ১১টি হলে চলবে সিনেমাটি।

আগামী ২ সেপ্টেম্বর কানাডায় মুক্তির পরই দেখতে পাবেন আমেরিকায় বসবাসকারীরা। আমেরিকার শতাধিক হলে মুক্তির টার্গেট নিয়ে এগোচ্ছে এই সিনেমার পরিবেশনা সংস্থা। এমনটাই জানিয়েছে স্কেয়ারক্রো কর্তৃপক্ষ।

কানাডার যেসব সিনেমা হলে হাওয়া চলবে: সিনেপ্লেক্স ইগ্লিনটন টাউন সেন্টার (টরন্টো), সিনেপ্লেক্স কান্ট্রি পার্ক (মিসিসাগা), সিনেপ্লেক্স সাউথ কিইস (অটোয়া), সিনেপ্লেক্স ফোরাম (মন্ট্রিল), সিনেপ্লেক্স সিনেমা সিটি নর্থগেট (উইনিপেগ), সিনেপ্লেক্স সানরিজ স্পেকটার্ম (ক্যালগারি), সিনেপ্লেক্স সাউথ এডমন্টন সিনেমাস (এডমন্টন), সিনেপ্লেক্স স্কটিয়াব্যাংক থিয়েটার(হ্যালিফ্যাক্স), সিনেপ্লেক্স স্ট্রবেরি হিলস (সারে), সিনেপ্লেক্স স্কটিয়াব্যাংক থিয়েটার (সাসকাটুন), সিনেপ্লেক্স সিনেমাস নরম্যানভিউ (রেজিনা)।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক এবং সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

আরও পড়ুন: ট্রলের শিকার হলেন আলিয়া ভাট

‘হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা